গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: মাত্র দুদিনেই মাস্টারস্ট্রোক ঋষভ শেট্টি অভিনীত ‘কান্তারা চ্যাপ্টার ১’। ৪৮ ঘণ্টাতেই ছবিটি প্রবেশ করল ১০০ কোটির ক্লাবে। দুদিনে ছবির মোট আয় ১০৭ কোটির (Box Office) কাছাকাছি। অন্যদিকে, একইদিনে মুক্তি পেলেও তেমন দাগ কাটতে পারেনি বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’। দ্বিতীয় দিনের আয় প্রথম দিনের চেয়েও কম। তবে অন্যদিকে এখনও হাল ধরে রেখেছে অক্ষয়-আরশাদ অভিনীত ‘জলি এলএলবি ৩’।
আরও পড়ুনঃ ড্রোন হামলার আশঙ্কায় ফের ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার বন্ধ মিউনিখ বিমানবন্দর
২ অক্টোবর দশেরার দিন মুক্তি পায় ‘কান্তারা চ্যাপ্টার ১’। প্রথম দিনই রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল বক্স অফিসে। ৬০ কোটিরও বেশি আয় করেছিল। মোট সংখ্যা ৬১.৮৫ কোটি। তবে দ্বিতীয় দিন সামান্য কমতি দেখা যায় আয়ের ক্ষেত্রে। সংখ্যাটি ৪৫ কোটি। তবে একইদিনে রিলিজ করলেও ধারে কাছে আসতে পারেনি ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’। প্রথম দিন ছবিটি কামায় ৯.২৫ কোটি। কিন্তু দ্বিতীয় দিনের ব্যবসায় চরম ধাক্কা খায়। ৪০ শতাংশ কমে যায়। দ্বিতীয় দিন ছবিটি আয় করে মাত্র সাড়ে পাঁচ কোটি। (Box Office)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
তবে ১৯ সেপ্টেম্বর মুক্তি পেলেও এখনও পর্যন্ত বক্স অফিসে দাপট ধরে রেখেছে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সি অভিনীত ‘জলি এলএলবি ৩’। ১০০ কোটির ক্লাবে তারাও পৌঁছে গেছে। এই পর্যন্ত ছবিটি কামিয়েছে ১০৪ কোটির সামান্য বেশি। আসল সংখ্যা ১০৪.১৫ কোটি। শুক্রবার তাদের আর্নিং ১.১৫ কোটি। ফিল্ম বিশেষজ্ঞরা মনে করছেন যে ‘কান্তারা চ্যাপ্টার ১’ ও ‘জলি এলএলবি ৩’ আরও কিছুদিন রাজত্ব করবে বক্স অফিসে। তবে যেভাবে দুদিনের মাথায় অনেকটা এগিয়ে গেছে ‘কান্তারা চ্যাপ্টার ১’, শীঘ্রই তা টপকে যাবে ‘জলি এলএলবি ৩’কে। (Box Office)