ad
ad

Breaking News

Arijit Singh

Arijit Singh: অসুস্থ অরিজিৎ সিং আগস্টের সব শো নিজেই বাতিল করলেন গায়ক

তাঁর কন্ঠে মজেছে ৮ থেকে ৮০ গোটা ভারতবাসী। শুধু ভারত নয় তাঁর মধুর কন্ছের সুর পৌঁছে গিয়েছে গোটা দুনিয়ার কোণায় কোণায়। তিনি আর কেউ নন গোটা ভারতবাসীর মনের মানুষ অরিজিৎ সিং

Singer Arijit Singh himself canceled all shows in August due to illness

সংগৃহীত

Bangla Jago Desk: তাঁর কন্ঠে মজেছে ৮ থেকে ৮০ গোটা ভারতবাসী। শুধু ভারত নয় তাঁর মধুর কন্ঠের  সুর পৌঁছে গিয়েছে গোটা দুনিয়ার কোণায় কোণায়। তিনি আর কেউ নন গোটা ভারতবাসীর মনের মানুষ অরিজিৎ সিং। তবে আচমকাই একটা দুঃসংবাদ দিলেন গায়ক। অগাস্টের সব কনসার্ট বাতিল করলেন গায়ক অরিজিৎ সিং। অসুস্থতার জেরেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন গায়ক নিজেই। বৃহস্পতিবার গভীর রাতে এমনই দুঃসংবাদ দিলেন গায়ক। কনসার্ট বাতিল করার জন্য শ্রোতা ও ভক্তদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।

[ আরও পড়ুন: Hina Khan: মেঝেতে বালিশে ছড়িয়ে মুঠো মুঠো চুল! বড়ো পদক্ষেপ ক্যান্সার আক্রান্ত হিনা খানের

   গায়ক নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, বেশ কিছুদিন ধরে তাঁর শরীরটা ভালো যাচ্ছে না। তাই বাধ্য হয়ে আগে থেকে নির্ধারিত আগস্ট মাসের সব শো বাতিল করতে হয়েছে তাঁকে। তবে তাঁর ঠিক কী শারীরিক সমস্যা হয়েছে তা জানা যায়নি। পোস্টে তিনি লেখেন ‘সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অসুস্থতার কারণে আমার অগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি আপনারা সবাই এই শোগুলোর জন্য দারুণ ভাবে অপেক্ষা করে ছিলেন। কিন্তু আমি মন দিয়ে ক্ষমা চাইছি এটার জন্য। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই কিন্তু আমার একমাত্র শক্তি। এই থমকে যাওয়াটাকে একটি প্রমিজে পরিণত করি চলুন যেখানে আমাদের দেখা হওয়াটা আরও ম্যাজিক্যাল হবে।’

 পোস্টে তিনি আগস্টের বদলে কবে কোথায় শো হবে সেটাও জানিয়ে দেন। আগস্টে তাঁর মূলত ইউনাইটেড কিংডমের বেশ কয়েকটি জায়গায় ছিল। তিনি জানান, আগস্ট মাসের বদলে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, ‘বোঝার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দারুণ সব স্মৃতি তৈরি করার জন্য আমার তর সইছে না।’

অরিজিতের অসুস্থতার খবর শুনেই স্বাভাবিকভাবে ভক্তরা হতাশ হয়ে পড়েছেন। সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে কমেন্ট বক্স ভরিয়েছেন তাঁরা। শুধুমাত্র সাধারণ মানুষই নন বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য শিল্পীরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও এদিন তাঁর দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন।