ad
ad

Breaking News

Sid-Kiara

Sid-Kiara: জল্পনার অবসান! সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের নাম প্রকাশ্যে

ছবিতে দেখা যাচ্ছে, সিদ্ধার্থ ও কিয়ারা দু'জনে মিলে তাঁদের রাজকন্যার ছোট্ট পায়ে মোজা পরা পা ধরে রয়েছেন।

Sid-Kiara reveal daughter Saryah Malhotra

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুরাগীদের সঙ্গে নিজেদের কন্যাসন্তানের নাম ভাগ করে নিলেন বলিউড তারকা দম্পতি কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মলহোত্রা। চার মাস আগে এই জুটির ঘর আলো করে এসেছিল তাঁদের প্রথম সন্তান। যদিও তারকা দম্পতি এখনো মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি, তবে তার মিষ্টি নাম জানিয়ে দিয়েছেন। কিয়ারা আডবানি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয়গ্রাহী ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, সিদ্ধার্থ ও কিয়ারা দু’জনে মিলে তাঁদের রাজকন্যার ছোট্ট পায়ে মোজা পরা পা ধরে রয়েছেন। এই ছবিটির ক্যাপশনে কিয়ারা লেখেন, “আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে আসা। ঈশ্বরের আশীর্বাদ, আমাদের রাজকুমারী। সরায়াহ মলহোত্রা (Sid-Kiara)।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

আরও পড়ুনঃ Bhopal: রাইসেনে ৬ বছরের শিশু ধর্ষণ কাণ্ড: ১৪৪ ঘণ্টা ধরে তল্লাশির পর ভোপালে এনকাউন্টারে গ্রেফতার অভিযুক্ত

জানা গেছে, সরায়াহ (Saryah) নামের অর্থ হল ‘রাজকন্যা’। অনুরাগীরা অনুমান করছেন যে হিব্রু ভাষার ‘সারাহ’ নামের অর্থ ‘রাজকন্যা’ হওয়ায় সেই সূত্র ধরেই হয়তো তাঁরা মেয়ের এই সুন্দর নামকরণ করেছেন। কন্যা ১৬ জুলাই জন্মগ্রহণ করলেও নাম প্রকাশ্যে আনতে কিছুটা সময় নেন সিড-কিয়ারা। এর আগে অনুরাগী মহলে ‘সিয়া’ বা ‘সিতারা’-র মতো কিছু নাম নিয়ে জল্পনা চলছিল, যদিও সেগুলোর কোনটিই মেলেনি। নামটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ভালোবাসার বন্যা বয়ে যাচ্ছে। কেউ কেউ মন্তব্য করেছেন, “খুব সুন্দর নাম। অবশেষে প্রকাশ্যে এলো রাজকন্যার নাম।” আবার কেউ লিখেছেন, “সরায়াহ, কী অপূর্ব নাম।” তবে এই নাম রাখার পেছনে বিশেষ কোনো কারণ আছে কি না, তা এখনো খোলসা করেননি দম্পতি (Sid-Kiara)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

প্রসঙ্গত, সিদ্ধার্থ এবং কিয়ারা ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের প্রেমের শুরু হয় জনপ্রিয় সিনেমা ‘শেরশাহ’-এর শুটিং চলাকালীন (Sid-Kiara)।