ad
ad

Breaking News

Shreya Ghoshal

কেরিয়ারে বদলের মাঝেই নতুন চমক! হঠাৎ ঠিকানা বদলের সিদ্ধান্ত শ্রেয়ার!

এবার আবাসন নিয়ে বড়সড় চমক দিলেন তিনি

Shreya Ghoshal Buys ₹29 Crore Luxury Flat in Mumbai

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: কেরিয়ারের পাশাপাশি নিজের জীবনযাত্রাতেও বড় বদল আনছেন প্রথিতযশা গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি বিশেষ কিছু ঘরানার গানে কণ্ঠ না দেওয়ার সিদ্ধান্তের পর এবার আবাসন নিয়ে বড়সড় চমক দিলেন তিনি। মুম্বইয়ের অন্যতম অভিজাত এলাকা ওরলীতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন শ্রেয়া। জানা যাচ্ছে, নতুন এই সম্পত্তির মালিকানায় গায়িকার সঙ্গে রয়েছেন তাঁর বাবা বিশ্বজিৎ ঘোষাল ও মা শর্মিষ্ঠা ঘোষাল।

মুম্বইয়ের এই নতুন ঠিকানার আকাশছোঁয়া দাম শুনে চমকে উঠেছেন সাধারণ মানুষ। প্রায় ২৯.৭০ কোটি টাকা দিয়ে এই ফ্ল্যাটটি কিনেছেন তিনি। বিলাসবহুল এই ফ্ল্যাটের মোট আয়তন ২৭৫০ বর্গফুট, যার মধ্যে ২৪৩০ বর্গফুট কার্পেট এরিয়া হিসেবে গণ্য করা হয়েছে। ফ্ল্যাটটির রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটির পিছনেই বড় অঙ্কের টাকা খরচ করতে হয়েছে শ্রেয়াকে। ১.৭৮ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে গত ১ এপ্রিল এই সংক্রান্ত সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন গায়িকা।

রিয়েল এস্টেট বাজার সূত্রে খবর, ওরলীর এই আবাসনে প্রতি বর্গফুটের দাম প্রায় ১ লক্ষ টাকা। নতুন এই ফ্ল্যাট ছাড়াও মুম্বইয়ে শ্রেয়ার নিজস্ব বাড়ি ও একটি অত্যাধুনিক রেকর্ডিং স্টুডিয়ো রয়েছে। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৪০ কোটি টাকা বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় একটি নামী সংস্থায় উচ্চপদে কর্মরত এবং তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। এই দম্পতির সংগ্রহে একাধিক বহুমূল্য গাড়িও রয়েছে।

ব্যক্তিগত জীবনের এই শ্রীবৃদ্ধির মাঝেই পেশাগত ক্ষেত্রেও নতুন লক্ষ্মণরেখা টেনেছেন শ্রেয়া ঘোষাল। চলতি বছরের শুরুতে অরিজিৎ সিং প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই পথেই হেঁটে শ্রেয়া জানিয়েছেন, এখন থেকে গান নির্বাচনের ক্ষেত্রে তিনি অত্যন্ত সতর্ক থাকবেন। জনপ্রিয় গান ‘চিকনি চামেলি’-র মতো আইটেম ঘরানার গান তিনি আর গাইবেন না বলে স্পষ্ট করেছেন। ক্যাটরিনা কাইফের লিপে গাওয়া ওই গানটি নিয়ে ব্যক্তিগত কোনো অস্বস্তি না থাকলেও, আগামী দিনে নিজের গায়কিতে আমূল পরিবর্তন আনতে চাইছেন এই শিল্পী।