ছবিঃ সংগৃহীত
Bangla Jago Desk: মারাত্মক এক ক্রাইমের সঙ্গে নাম জড়িয়ে পড়েছে ঋত্বিকের। মাদককাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছে ঋত্বিকের। তাঁর সঙ্গে রয়েছেন শোলাঙ্কিও! কিন্তু ব্যাপারটা ঠিক কী? চলুন জেনে নেওয়া যাক আসল সত্যিটা। বড়পর্দায় আসতে চলেছে মৈনাক ভৌমিকের নতুন ক্রাইম থ্রিলার। সেখানে প্রথমবারের জন্য জুটি বাঁধতে চলেছেন শোলাঙ্কি-ঋত্বিক। ছবিটির নাম জানা যাচ্ছে ‘ভাগ্যলক্ষ্মী’।
মূলত বিরাট একটি দুর্নীতির ঘটনা নিয়েই ছবির গল্প তৈরি হবে। ছবিতে সত্য নামে এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। তাঁর বিপরীতে স্ত্রী কাবেরীর চরিত্রে দেখা যাবে শোলাঙ্কি রায়কে। সাংবাদিক সত্য মাদক চক্র নিয়ে একটি খবর সংবাদপত্রে ছাপাতে চান।
তবে সেখানে বিখ্যাত এক রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত থাকায় তা আর ছাপা হয় না। যার প্রতিবাদে তিনি চাকরি ছেড়ে বেরিয়ে আসেন। এরপর হঠাত্ই গল্পের মোড় ঘুরে যায়। তাঁর নাম জড়িয়ে যায় মাদককাণ্ডে। এই ঘটনা থেকে কীভাবে মুক্তি পাবেন তা নিয়েই গল্প। ঋত্বিক এবং শোলাঙ্কির পাশাপাশি ছবিতে গুরুত্বপুর্ণ চরিত্রে দেখা যাবে লোকনাথ দে, সুজন মুখোপাধ্যায়, রতন সরখেল, প্রমুখ। এই ছবিটি প্রযোজনা করেছেন প্রদীপ কুমার নন্দী। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শ্যুটিংয়ের তোড়জোড়।