Bangla Jago Desk: ওটিটি মঞ্চে মুক্তি পেয়েছে শাহরুখপুত্র আরিয়ান খানের পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’। মুক্তির পর থেকেই এটি নিয়ে চলছে নানা চর্চা। কেউ কেউ সিরিজটি প্রশংসা করছেন, আবার অনেকে ভ্রূ কুঁচকাচ্ছেন। তবে সমালোচকদের বিরুদ্ধে সরাসরি প্রশংসার কথা জানিয়েছেন শশী থারুর। সম্প্রতি X হ্যান্ডলে তিনি লিখেছেন, “দু’দিন আগে সর্দি, কাশি হওয়ার কারণে সমস্ত কাজকর্ম বাতিল করি। আমার বোন কম্পিউটার থেকে নজর ঘুরিয়ে নেটফ্লিক্সের সিরিজটি আনে। সদ্যই আরিয়ান খানের পরিচালিত প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ দেখলাম। আমি সত্যিই প্রশংসার ভাষা হারিয়ে ফেলছি। সংলাপের বাঁধুনি অত্যন্ত ক্ষুরধার, পরিচালনা নির্ভীক। বিদ্রুপ করার ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসাধারণ কাজ করেছো। সিরিজের সাতটি পর্ব দেখে আরিয়ান খানকে কুর্নিশ।”
I’ve been battling a cold & cough and cancelled engagements for two days. My staff and my sister, @smitatharoor, persuaded me to turn my eyes away from the computer part of the time towards a @NetflixIndia series, and it’s one of the best things I have ever treated myself to:… pic.twitter.com/xRUHv8ERTB
— Shashi Tharoor (@ShashiTharoor) October 26, 2025
শশী থারুর আরও লেখেন, শাহরুখকে ট্যাগ করে, “একজন বাবা হিসেবে আরেক বাবাকে বলছি, আপনি নিশ্চয়ই খুব গর্বিত।” উল্লেখ্য, প্রথম সিরিজ পরিচালনায়ই নিজের দক্ষতা দেখিয়েছেন আরিয়ান। সিরিজে বলিউডের নানা দিক তুলে ধরা হয়েছে, যেখানে নেপোটিজম থেকে শুরু করে বলিউডের অন্দরে চলা বিতর্কিত বিষয়গুলোও স্থান পেয়েছে।
এর পাশাপাশি সিরিজটি নিয়ে জলঘোলা কম হয়নি। আরিয়ানের গ্রেফতারির সময় সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অনেকেই অভিযোগ তুলেছিলেন যে, তিনি বেছে বেছে শুধু বলিউড তারকাদেরই ‘টার্গেট’ করেন। সেই বিষয়টিও এক ব্যঙ্গাত্মক সংলাপের মাধ্যমে সিরিজে রাখা হয়েছে। তবে সমীর ওয়াংখেড়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে সিরিজ নিষিদ্ধ করার আবেদন করেন এবং ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। শেষ পর্যন্ত সেই মামলা কার্যকর হয়নি।



