Bangla Jago TV Desk : কলম্বিয়ার পপ তারকা শাকিরার বিরুদ্ধে ফের একবার কর ফাঁকির অভিযোগ এনেছে স্প্যানিশ সরকার। ২০১৮ সালের আয়ের ওপর ৭১ লাখ ডলার কর দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে শাকিরার বিরুদ্ধে প্রসিকিউটরদের দাবি, শাকিরা কর ফাঁকি এড়াতে করমুক্ত জায়গায় অবস্থিত একটি অফশোর কোম্পানি ব্যবহার করেছেন।
গত বছর শাকিরার বিরুদ্ধে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত কর ফাঁকির অভিযোগ আনা হয়েছিল। সেই মামলায় শাকিরার বিরুদ্ধে ৫ কোটি ৬০ লাখ ডলার জরিমানা করার নির্দেশ দিয়েছিল আদালত। তবে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন শাকিরা।নতুন অভিযোগের ভিত্তিতে শাকিরার বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু হয়েছে।
এই তদন্তের পর শাকিরার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে জেলও হতে পারে।শাকিরার আইনজীবীরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেছেন, শাকিরা সবসময় আইন মেনে চলেছেন। শাকিরার বিরুদ্ধে আনা এই অভিযোগ তার ক্যারিয়ারের জন্য বড় ধাক্কা হতে পারে।
FREE ACCESS