ad
ad

Breaking News

Shah Rukh Khan: দ্য গার্ডিয়ানের সঙ্গে কথা, নিজের লাইফস্টালই প্রকাশ্যে আনলেন শাহরুখ

শাহরুখ বলেন, ‘৫৫ বছর বয়সে আমি একবার বিশ্রাম নিয়েছিলাম।

Shah Rukh revealed his lifestyle

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : ভোর ৫টায় শাহরুখের ‘রাত’ হয়, এরকারণ হিসেবে তিনি বলেছেনতখনই নাকি তিনি ঘুমতে যান। এরপর তিনি সকাল বেলা ৯-১০টার দিকে উঠে পড়েন বলেওতিনি জানান। নিজের লাইফস্টাইল সম্পর্কে দ্য গার্ডিয়ানের সঙ্গে কথা বলার সময় অভিনেতা বলেন, তিনি যখন দুপুর ২টোয় কাজ সেরে বাড়ি ফেরেন, তখন তিনি আগে স্নান সেরে ঘুমতে যাওয়ার আগে ব্যায়াম সারেন। শাহরুখ আরও জানিয়েছেন তিনি সারাদিনে মাত্র একবার খাবার খান, মাত্র আধঘণ্টা শরীরচর্চা করেন।

শাহরুখ বলেন, ‘৫৫ বছর বয়সে আমি একবার বিশ্রাম নিয়েছিলাম। আর সেটা মহামারীর সময়, কারণ আমার আর কিছু করার ছিল না। এআমি সবাইকে বলছিলাম, ইতালিয়ান রান্না শিখুন আর শরীর চর্চা করুন। তখন আমি ওয়ার্ক আউট করেছিলাম। একটা বডি বানিয়েছি। চার বছর পর মানুষ আমায় মিস (অভাব বোধ করা) করতে শুরু করলেন। তার আগে আমার কথা লোকজন খুব বেশি বলতেন না।’

[ আরও পড়ুন : Department of Health: বদলি ৪০ জনের অধিক চিকিৎসকের, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য দফতরের ]

এরপরই শাহরুখ বলেন, ‘আমি সাধরণত ভোর পাঁচটায় ঘুমাতে যাই। মার্ক ওয়াহলবার্গ (মার্কিন অভিনেতা যিনি খুব ভোরে ওঠেন) উঠলে, আমি ঘুমাতে যাই। তারপর আমি প্রায় ৯ বা ১০টা পর্যন্ত ঘুমোই, তারপর উঠি। এরপর আমি শুটিংয়ে যাই। এরপর দুপুর ২টোয় বাড়ি ফিরি। তারপর স্নান করে ঘুমতে যাওয়ার আগে ব্যায়াম করি।’ শাহরুখ নিজের লাইফস্টাইল সম্পর্কে বলতে গিয়ে জানান তিনি নাকি মাত্র এক বেলা খাবার খান। মাত্র আধা ঘণ্টা ওয়ার্ক আউট করেন।

[ আরও পড়ুন : Donald Trump: মার্কিন নির্বাচনে কমলাকে হারাতে ট্রাম্পের অস্ত্র মোদী ঘনিষ্ঠ তুলসী ]

কাজের ক্ষেত্রে সম্প্রতি লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ‘পার্দো আল্লা ক্যারিয়ারা’ বা ‘ক্যারিয়ার লেপার্ড’-এ ভূষিত হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। লোকার্নো চলচ্চিত্র উৎসবের শৈল্পিক পরিচালক জিওনা এ নাজারোর সঙ্গে কথোপকথনের সময় শাহরুখনিজের ক্যারিয়ার এবং অর্জন নিয়ে কথা বলেছেন।