চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: দুবাইয়ের আকাশচুম্বী বহুতল যেন পুরোপুরি শাহরুখের ছোঁয়া পেয়েছে। ‘শাহরুখজ বাই দানিয়ুব’ নামের এই বাণিজ্যিক ভবনটি গত মাসেই উদ্বোধন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন কিং খান নিজেই। উদ্বোধনের সময় খান খানিক আবেগাপ্লুতও ছিলেন। এবার সেই বহুতলই প্রথম দিনের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।
দুবাইয়ের শেখ জায়েদ রোডে অবস্থিত এই বহুতলের মূল্য পাঁচ হাজার কোটি টাকা। বুকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দিনেই এটি সম্পূর্ণভাবে বিক্রি হয়ে যায়। মঙ্গলবার রাতের অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, মালাইকা অরোরা, ফারহা খান প্রমুখ, দুবাই এক্সিবিশন সেন্টারে এই সাফল্যের ঘোষণা দেন প্রতিষ্ঠানের কর্ণধার রিজওয়ান সজন।
শাহরুখ খান বলেন, “আমার নামে তৈরি হওয়া এই বহুতল এবং তা প্রথম দিনেই বিপুল অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যাওয়া সত্যিই আমাকে আপ্লুত করেছে। দুবাই সবসময় আমাকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছে। এবার সেই তালিকায় আরও একটি বিশেষ মুহূর্ত যোগ হয়েছে, যা আমাকে আনন্দিত করেছে।”