ad
ad

Breaking News

'Son of Sardar 2'

‘Son of Sardar 2’ : মুম্বই বিস্ফোরণকাণ্ডে জের, ইংল্যান্ডের ভিসা বাতিল সঞ্জয়ের ‘সন অফ সর্দার ২’ থেকে বাদ পড়লেন সঞ্জু বাবার

১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণকাণ্ডে গ্রেফতারির খাঁড়া এখনও ঝুলছে সঞ্জয় দত্তের ঘাড়ে? গ্রেফতারির সেই কালো ছায়ায় ঢাকতে চলেছে তাঁর অভিনয়ের কেরিয়ার

Sanjay's 'Son of Sardar 2' visa canceled for England

Bangla Jago Desk: ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণকাণ্ডে গ্রেফতারির খাঁড়া এখনও ঝুলছে সঞ্জয় দত্তের ঘাড়ে? গ্রেফতারির সেই কালো ছায়ায় ঢাকতে চলেছে তাঁর অভিনয়ের কেরিয়ার। তাঁর ভিসা বাতিল করল ইংল্যান্ড। বাদ পড়লেন বহু প্রতিক্ষীত ‘সন অফ সর্দার-২’ ছবি থেকে।

প্রসঙ্গত ২০১২ সালে মুক্তি পায় অজয় দেবগণ অভিনীত ‘সন অফ সর্দার’ ছবিটি। এরপর বহুবার গুঞ্জন শোনা যায় ছবির দ্বিতীয় ভাগও মুক্তি পাবে। বহু বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে পাকাপাকিভাবে যে, ছবিটি মুক্তি পাবে সেই কথা জানিয়েছেন নির্মাতারা। আবারও অজয়-সঞ্জু বাবার জুটি দর্শকদের হাসানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু বাঁধ সাধলো পুরোনো সেই ঘটনা। শেষ মুহুর্তে ভিসা বাতিল করায় ছবি থেকে বাদ পড়লেন সঞ্জু বাবা।

প্রসঙ্গত ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের ঘটনায় বেআইনি অস্ত্র মজুতের অপরাধে ২০০৭ সালে দোষী সব্যস্ত হন সঞ্জয় দত্ত। এরপর ১৮ মাস জেলে কাটানোর পর জামিনে মুক্তি পান তিনি। ২০১৩ সালে আদালতের নির্দেশে তাঁর ফের জেল হেফাজত হয়। কিন্তু ২০১৬ সালে পুরোপুরি মুক্তি পান সঞ্জয়। আর এবার সেই ঘটনার জেরেই মিলল না ইংল্যান্ড যাওয়ার অনুমতি। এর আগেও বহুবার ইংল্যান্ড যাওয়ার জন্য আবেদন করেছিলেন সঞ্জু বাবা। কিন্তু এবারের মতো আগেও বারবারই তাঁর এই আবেদন খারিজ করা হয়। শোনা যাচ্ছে, সঞ্জয় দত্তের বদলে তাঁর চরিত্রে দেখা যাবে রবি কিষাণকে। ছবিতে অজয় দেবগণের পাশাপাশি অভিনয় করবেন ম্রুণাল ঠাকুরকেও।

সূত্রের খবর ভিসা বাতিলের জেরে ‘হাউসফুল ৫’ ছবিতেও তাঁর শ্যুটিং নিয়ে প্রশ্ন উঠছে। কারণ সেই কারণ সেই ছবির একটি বড় অংশের শ্যুটিং হওয়ার কথা রয়েছে লন্ডনে। তবে এনিয়ে ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়েছেন, ‘হাউজফুল ৫’-এর শ্যুটিং বাকি শিল্পীদের নিয়ে যেমন চলার কথা তেমনি চলবে। তবে সঞ্জয়ের শ্যুটিংয়ের দৃশ্যগুলি মুম্বইতে শ্যুট করা হবে।