ad
ad

Breaking News

Samantha Ruth Prabhu

Samantha Ruth Prabhu: দ্বিতীয় বিয়ের পরই তুমুল বিতর্ক! সামান্থাকে ‘ঘরভাঙানি’ বলে তীব্র কটাক্ষ

সামান্থার বিয়ের ছবি প্রকাশের পরপরই তেলুগু অভিনেত্রী পুনম কৌর নাম উল্লেখ না করে সামান্থাকে পরোক্ষভাবে খোঁচা দিয়ে একটি পোস্ট করেন।

Samantha Ruth Prabhu Marries Raj Nidimoru Controversy

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বিয়ে করেছেন ‘ফ্যামিলি ম্যান’ সিরিজের পরিচালক রাজ নিদিমরুকে। এটি এই তারকা জুটির দ্বিতীয় বিয়ে। বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই নেটদুনিয়ায় সামান্থাকে ‘ঘরভাঙানি’ এবং ‘আত্মকেন্দ্রিক মহিলা’ বলে কটাক্ষ শুনতে হয়েছে। শুটিং সেট থেকে পরিচালক-অভিনেত্রীর সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ানোর যে ঐতিহ্য সিনেদুনিয়ায় আছে, সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন সামান্থা ও রাজ নিদিমরু। ‘ফ্যামিলি ম্যান ২’-এর সূত্রে তাঁদের পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে, যা এখন বিবাহবন্ধনে পরিণতি পেল। গত দেড় বছর ধরে এই জুটির সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, তাঁরা যে এই শীতেই চার হাত এক করতে চলেছেন, তা বলিউড বা দক্ষিণের সিনেদুনিয়ার কেউই আঁচ করতে পারেনি। সোমবার সদগুরুর আশ্রমে আধ্যাত্মিক পরিবেশে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন তাঁরা। লিঙ্গ ভৈরবী মন্দির থেকে দক্ষিণী সুন্দরী যখন বিয়ের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তখনই নেটপাড়ায় শোরগোল পড়ে যায়। তবে শুভেচ্ছার পাশাপাশি অভিনেত্রী কটাক্ষেরও শিকার হন (Samantha Ruth Prabhu)।

সামান্থার বিয়ের ছবি প্রকাশের পরপরই তেলুগু অভিনেত্রী পুনম কৌর নাম উল্লেখ না করে সামান্থাকে পরোক্ষভাবে খোঁচা দিয়ে একটি পোস্ট করেন। নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন: “নিজের সংসার পাতার জন্য অন্যের ঘর ভাঙা—অত্যন্ত দুঃখজনক! এই তো ক্ষমতাবান, শিক্ষিত তথা আত্মকেন্দ্রিক মহিলা—টাকা দিয়ে যাঁকে নিজের প্রচার করিয়ে নিজেকে মহিমান্বিত করতে হয়।” পুনম শুধু সামান্থাকেই নয়, তাঁর স্বামী রাজকেও খোঁচা দিয়েছেন। তিনি পোস্টে আরও যোগ করেন: “টাকা দিয়ে শুধু দুর্বল পুরুষদেরই কেনা যায়।” এই বিস্ফোরক পোস্ট সামান্থার বিয়ের আবহে দাবানলের মতো ভাইরাল হয়েছে (Samantha Ruth Prabhu)।

উল্লেখ্য, রাজ নিদিমরুর আগের পক্ষের স্ত্রী ও সন্তান রয়েছে। রাজের প্রথমা স্ত্রী শ্যামলী দে-এর ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়েও এদিন দিনভর চর্চা হয়েছে। তিনি লিখেছিলেন, “বেপরোয়া লোকজন বেপরোয়া কাজকর্মই করে।” শোনা যায়, ২০২২ সালে সামান্থার সঙ্গে রাজের বন্ধুত্ব গাঢ় হতেই প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় এবং পরে তাঁরা আইনি বিচ্ছেদের পথে হাঁটেন। অন্যদিকে, সম্পত্তির নিরিখেও স্বামী রাজের তুলনায় স্ত্রী সামান্থা রুথ প্রভু অনেকটাই এগিয়ে। পুনমের পোস্ট এবং শ্যামলী দে-র মন্তব্য দেখে নেটপাড়া অনুমান করছে যে, নাম না করেই সামান্থাকে বিঁধেছেন তাঁর তেলুগু সহকর্মী (Samantha Ruth Prabhu)।