চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বিগত কয়েক বছরে একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু পর পর ছবির ব্যর্থতার পরও থেমে থাকার পাত্র নন ভাইজান সলমন খান। আসছে সলমনের নতুন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’। নতুন ছবির ঘোষণা আগেই করেছিলেন সলমন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। রআর এবার অবশেষে শুরু হল সলমনের ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং। লাদাখের রুক্ষভূমিতেই চলছে এই ছবির শুটিং। সেই শুটিংয়ের ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন ছবির পরিচালক অপূর্ব লাখিয়া (Salman Movie)।
আরও পড়ুনঃ Dalit Suicide: গণধর্ষণের শিকার হয়ে আত্মঘাতী দলিত তরুণী, ক্ষোভে উত্তাল গাজিয়াবাদ
শুটিং ফ্লোর থেকে সামনে আসা ছবিতে দেখা যাচ্ছে তুষারাবৃত পর্বতমালার দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন সলমন। আর তাঁর দিকে তাক করে রয়েছে অসংখ্য ক্যামেরা। যা দেখে বোঝাই যাচ্ছে জোরকদমে চলছে ছবির শুটিং। প্রসঙ্গত, ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের সেনাদের সঙ্গে মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। ওই সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভাতীয় সেনা জওয়ান এবং চিনা সেনা। সংঘর্ষের পরেই সীমান্তে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। অবশেষে পরিস্থিতি শান্ত করতে কয়েক দফা আলোচনায় বসে দুই দেশের সেনাবাহিনী। আর দুই দেশেই এই পরিস্থিতির ছবিই বড় পর্দায় ফুটিয়ে তুলতে চান পরিচালক অপূর্ব লাখিয়া। ছবিতে মুখ্য ভূমিকায় সেনাজওয়ানের চরিত্রে দেখা যাবে সলমন খানকে। তাঁর চরিত্রের নাম কর্নেল বি সন্তোষ বাবু। ছবিতে সলমন খান ছাড়াও অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং (Salman Movie)।
Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial