চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বক্স অফিসে ভালো ব্যবসা করার পর মোহিত সুরির ‘সাইয়ারা’ ছবিটি এলো ওটিটিতে। প্রথমদিন থেকেই দর্শকদের এই ছবিটি নিয়ে দারুন আগ্রহ ছিল। তবে অনেকে এর তুলনা করেছেন ঋত্বিক রোশন ও আমিশা প্যাটেল অভিনীত ‘কহো না পিয়ার হ্যায়’এর সঙ্গে। তবে ছবিটি পছন্দ হলেও ‘কহো না পিয়ার হ্যায়’এর সঙ্গে তুলনা হয় না বলে মনে করেন আমিশা প্যাটেল (Ameesha Patel)।
আরও পড়ুনঃ Khejuri Deaths: খেজুরিতে দুই যুবকের রহস্যজনক মৃত্যুতে নতুন মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের
পর্দার সনিয়ার বক্তব্য, “সাইয়ারা ছবিটি জেন জি ভালোভাবেই গ্রহণ করেছে। কিন্তু ‘কহো না পিয়ার হ্যায়’ এমন একটি ছবি যা দেখলে এখনও মনে পড়ে যায় ২৫ বছর আগের স্মৃতি। এখনও গায় কাঁটা দেয় গানগুলি শুনলে। সেই ‘হুক স্টেপ’ আজও পছন্দ সাধারণ মানুষের। ‘কহো না পেয়ার হ্যায়’ দারুন একটা ছবি। সবকিছুই ছিল তাতে। ফলে তুলনা করা যায় না আপেলের সঙ্গে কমলালেবুর (Ameesha Patel)।”
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
উল্লেখ্য, ২০০০ সালে মুক্তি পেয়েছিল ঋত্বিক রোশন ও আমিশা প্যাটেলের ‘কহো না পিয়ার হ্যায়’। এই ছবির মাধ্যমে হিন্দি ছবিতে অভিষেক ঘটে, ঋত্বিক ও আমিশার। শুধু তাই নয়, রাতারাতি সকলের হার্টথ্রোব হয়ে উঠেছিলেন ঋত্বিক। টাইটেল সং থেকে শুরু করে ছবির প্রত্যেকটি গান মন ছুঁয়েছিল সকলের। বলা ভালো, গানগুলি আজও জনপ্রিয়। দেশের মাটিতে ছবিটি ৭৩ কোটি টাকার ব্যবসা করে। অন্যদিকে, অহন পান্ডে ও অনিত পাড্ডা অভিনীত সাইয়ারা মুক্তি পেয়েছিল জুলাই মাসের ১৮ তারিখে এবং ৫০০ কোটি টাকারও বেশি ব্যবসা করে। এবার তা এসেছে ওটিটিতে। এই ছবিরও বেশ কয়েকটি গান মন জয় করেছে দর্শকদের (Ameesha Patel)।