চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: দীর্ঘ অভিনয়জীবনে একাধিক ছবিতে সহ-অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন সইফ আলি খান। তবে সেগুলি ছিল কেবল চিত্রনাট্যের প্রয়োজনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের শুরুর দিনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। ক্যারিয়ারের প্রথম দিকে আর্থিক সমস্যার কারণে এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল বলে জানান সইফ। কিন্তু এই পরিস্থিতির জন্য অনেকেই নাকি তাঁকে দারুণ ভাগ্যের অধিকারীও বলেছেন (Saif Ali Khan)।
[আরও পড়ুন: পুজোর সময় কতটা ব্যস্ত ডোনা? জবাব দিতেই শুরু সমালোচনা]
অর্থের জন্য মহিলা প্রযোজকের গালে চুমু খেয়েছিলেন তিন। যার পারিশ্রমিক হিসাবে চুমু পিছু ১০০০ টাকা করে পেতেন সইফ। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘প্রযোজকের ইচ্ছায় আমাকে পর পর ১০ বার চুমু খেতে হয়েছিল। চুমু প্রতি ১০০০ টাকা করে দিতেন। যদিও লোকে বলেছিল আমার ভাগ্য নাকি দারুণ। তবে বিষয়টা তেমন নয়। আসলে আমি কখনও খুব বেশি প্রচারের আলো চাইনি (Saif Ali Khan)।’’
FB POST: https://www.facebook.com/share/r/1H1ckdHbvj/
বর্তমানে সফল অভিনেতা হলেও সইফের অভিজ্ঞতা বলিউডে লড়াইয়ের শুরুতে তাঁর কঠিন বাস্তবতার দিকটিই তুলে ধরে। মাত্র ২২ বছর বয়সে অমৃতা সিংকে বিয়ে করেন সইফ আর ২৫ বছর বয়সে প্রথমবার বাবা হন। সংসার ও সন্তানের দায়িত্ব সামলাতে গিয়ে কম বয়সেই আর্থিক চাপ বাড়ে তাঁর ওপর। ১৯৯৩ সালে বলিউডে আত্মপ্রকাশ হলেও প্রথম ছবির পর ধারাবাহিকভাবে সফলতা পাননি তিনি। কয়েকটি ছবি চললেও একাধিক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়। এসব ঘটনার সম্মুখীন হওয়ার কারণে অনেক সময় তাঁকে নায়ক নয়, বরং দ্বিতীয় বা তৃতীয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে হয়েছে (Saif Ali Khan)।