Bangla Jago TV Desk : বক্স অফিসে ‘পাঠান’ এবং ‘টাইগার থ্রি’ কে ছাপিয়ে গিয়েছে রণবীরের অ্যানিমেল। কিন্তু অ্যানিমেল নয় স্যাম বাহাদুরের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটের মাস্টার ব্লাস্টার শচীন রমেশ তেন্ডুলকর। ক্রিকেট ছাড়াও শচীনের বরাবরই ভালোবাসা রয়েছে সংগীত আর সিনেমার প্রতি। পছন্দের সিনেমা হলে প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। এবার সস্ত্রীক স্যাম বাহাদুর ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ক্রিকেটের অধীশ্বর। স্যাম বাহাদুর দেখে এক কথায় মন্ত্রমুগ্ধ তিনি।
ভিকির সাথে নিজের এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘স্যাম বাহাদুর সত্যিই দেখার মত ছবি। ভিকির অভিনয় দেখে আমি অভিভূত। ভিকিকে ফিল্ড মার্শাল স্যাম মানেকশর চরিত্রে দারুণ মানিয়েছে। পুরো সিনেমাটা দেখে মনে হচ্ছিল যেন আসল মানেকশকে দেখছি। ইতিহাস জানার জন্য সব প্রজন্মের এই ছবিটা দেখা উচিত’। মাস্টার ব্লাস্টারের এই ভালোবাসায় সাড়া দিয়ে পাল্টা ভিকিও সোশ্যাল মিডিয়াতে তাঁদের ছবি শেয়ার করেছেন।
ছবির ক্যাপশনে ভিকি লিখেছেন, ‘আমার ছেলেবেলার প্রিয় তারকা আমার ছবি দেখলেন। ছবিটির প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। এটা আমি সারাজীবন মনে রাখবো’। উল্লেখ্য যতই বক্স অফিস ঝড় তুলুক রণবীরের অ্যানিমেল, এই প্রশংসার পর আর কোন অংশেই পিছিয়ে থাকে না ভিকির স্যাম বাহাদুর।
FREE ACCESS