চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: তারকাদের প্রেম বরাবরই টক অব দ্যা টাউন। আর যদি সেটা হয় রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা তাহলে তো আর কথাই নেই। বিগত কয়েক বছর ধরে তাদের প্রেম ওপেন সিক্রেট। বিভিন্ন সময়ে একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন লাভ বার্ডস। যদিও কখনও প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কিছুই বলেননি। তবে এবার চুপিচুপি বাগদানও সেরে ফেলেছেন রশ্মিকা-বিজয়। তবে শুধু বাগদানই নয়, বিয়ের দিনক্ষণও পাকা হয়ে গিয়েছে তারকা জুটির। সূত্রের খবর, ২০২৬ সালের ফ্রেব্রুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসবেন রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে চার হাত এক হবে রশ্মিকা-বিজয়ের।(Rashmika-Vijay)
রশ্মিকা-বিজয়ের (Rashmika-Vijay) বাগদান ও বিয়ের খবর সামনে আসতেই আনন্দে ফেটে পড়েছেন তাদের অনুরাগীরা। তবে এখনো বাগদান ও বিয়ে নিয়ে প্রকাশ্যে কিছুই জানাননি তারকা জুটি। উল্লেখ্য, বিজয়-রশ্মিকার প্রেমের জল্পনা অনেকদিনের। কখনো তাদের একসঙ্গে ভিয়েতনাম ট্রিপ আবার কখনো দুবাইয়ের রাস্তায় একসঙ্গে সময় কাটানো। এমনকি রশ্মিকা দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গেও।
এছাড়াও সোশাল মিডিয়ার হাত ধরে একটি ছবি ও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও বিভিন্ন সময় দুজনের ছবির ব্যাকগ্রাউন্ড বারে বারে বুঝিয়ে দিয়েছে তারা সর্ম্পকে রয়েছেন। প্রসঙ্গত, ‘গীত গোবিন্দম’ ছবির সেটে প্রথমে বন্ধুত্ব। তার পরে ‘ডিয়ার কমরেড’-এর সেটে নাকি পরস্পরের প্রেমে পড়েন তাঁরা। ‘গীত গোবিন্দম’,‘ডিয়ার কমরেড’ ছবিতে তাদের জুটি ভীষণ পছন্দ হয়েছিল সকলের। এখন শুধু অপেক্ষা রিল লাইফের সেই জুটির রিয়েল লাইফে জুটি বাঁধা। (Rashmika-Vijay)