Bangla Jago TV Desk : একদিকে বড় পর্দায় আসতে চলেছে ভারতের প্রথম ফিল্ড মার্শাল ছবি স্যাম বাহাদুর। পরিচালক মেঘনা গুলজারের পরিচালনায় সেই ছবিতে মুখ্য চরিত্র অর্থাৎ স্যামের ভূমিকায় অভিনয় করছেন ভিকি কৌশল। দেশের ডেয়ারডেভিল আর্মি জেনারেলদের একজন স্যাম মানেকশ। ১৯৭১ সালের অনুপ্রবেশ আটকানোর ইতিহাস জড়িয়ে রয়েছে এই কিংবদন্তি বর্ণময় চরিত্রের সাথে। তাঁর বায়োপিক নিয়ে দর্শকের উত্তেজনা থাকবে না এমনটা তো হয় না।
অন্যদিকে স্যাম বাহাদুরকে জোরদার টেক্কা দিতে বড় পর্দায় হাজির হচ্ছেন রনবীর কাপুর। মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত সিনেমা অ্যানিম্যাল। সম্প্রতি সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত রনবীর কাপুর এবং রাশ্মিকা মান্দানা অভিনীত অ্যানিমেলের অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে। সাথেই আবার সেন্সের বোর্ড থেকে A সার্টিফিকেটও পেয়েছে। এই ছবি নিয়েও রণবীর রাশ্মিকার ভক্তদের উত্তেজনা চরমে।
তবে এবার বলিউড ময়দানে হাড্ডাহাড্ডি লড়বে দুটি সিনেমা। আগামী পয়লা ডিসেম্বর বড় পর্দায় একসাথে মুক্তি পেতে চলেছে স্যাম বাহাদুর ও অ্যানিমেল। দর্শকমহলের দুটো ছবির চাহিদা একেবারে সমান দৌড়ে রয়েছে। এবার শুধু এটাই দেখার যে একই দিনে দুটি সিনেমা মুক্তি পেলে এই দ্বৈরথে কে কাকে ছাপিয়ে যেতে পারে। রণবীর না ভিকি?
FREE ACCESS