চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: বলিউড অভিনেতা রণবীর সিংকে (Ranveer Singh) প্রাণনাশের হুমকি এবং ২০ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে মুম্বাই পুলিশ। হ্যারল্ড ওরফে ‘হ্যারি বক্সার’ নামধারী এক ব্যক্তির পাঠানো একটি অডিও বার্তার সূত্র ধরে এই তদন্ত শুরু হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানা পুলিশের সহায়তায় নিশ্চিত হওয়া গেছে যে, ওই কণ্ঠস্বরটি হ্যারি বক্সারেরই।
Mumbai Crime Branch has issued a Look Out Circular against Lawrence Bishnoi gang member Harry Boxer for threatening Bollywood actor Ranveer Singh and demanding ₹20 crore. The threat voice note, sent to his manager from an international number, was verified by the Punjab and… pic.twitter.com/bVnmnW2qN1
— IANS (@ians_india) February 21, 2026
পুলিশ সূত্রের খবর, রণবীর সিং (Ranveer Singh)-এর ম্যানেজারের কাছে একটি আন্তর্জাতিক নম্বর (+৩৪০, যা ভার্জিন আইল্যান্ডস-এর কোড) থেকে কল আসে। কলকারী নিজেকে হ্যারি বক্সার পরিচয় দিয়ে ২০ কোটি টাকা দাবি করেন। টাকা না দিলে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়। পরবর্তীতে একটি দীর্ঘ ভয়েস নোট পাঠিয়ে বলা হয়, “দাবি পূরণ না হলে এর পরিণাম পরবর্তী সাত প্রজন্ম মনে রাখবে।”
এই ভয়েস নোটে সরাসরি রণবীর সিং এবং চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠিকে লক্ষ্য করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনকি পর্তুগাল, মেরিনা গ্র্যান্ড এবং সুখদেবের দোকানে হওয়া সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনার দায়ও স্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি।
রণবীরের (Ranveer Singh) ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে মুম্বাই সাইবার পুলিশ এফআইআর দায়ের করেছে। মামলার গুরুত্ব বিবেচনা করে বর্তমানে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এবং অ্যান্টি-এক্সটরশন সেল (AEC) যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে। হুমকির পর রণবীর সিং-এর বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তাকে শুটিংয়ের সময় বাড়তি সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে পুলিশ।
তদন্তকারী সংস্থাগুলো এই ঘটনার সাথে কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র খতিয়ে দেখছে। উল্লেখ্য, এটি বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া দ্বিতীয় এফআইআর। এর আগে গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মুম্বাইয়ের জুহু এলাকায় চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল।
রোহিত শেঠির বাড়িতে হামলার ঘটনায় শুটার দীপক শর্মা সহ এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় জানা গেছে, শুভম লোনকার গ্রুপের নির্দেশে দীপক ওই হামলা চালিয়েছিল। এখন রণবীর সিং(Ranveer Singh)-এর ঘটনার সাথেও একই মডিউল কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।