ad
ad

Breaking News

Randeep Hooda

Randeep Hooda: বিবাহবার্ষিকীতেই বাবা-মা হওয়ার ঘোষণা রণদীপ হুডা ও লিন লাইশরমের

চলচ্চিত্র জগতের প্রচার ব্যতীত তাঁদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যায় খুব কমই।

Randeep Hooda and Wife Lin Laishram

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বলিউডে ফের বেজে উঠল খুশির সুর। অভিনেতা রণদীপ হুডা এবং তাঁর স্ত্রী লিন লাইশরম তাঁদের জীবনে নতুন সদস্যের আগমন বার্তা দিলেন। ২৯ নভেম্বর, তাঁদের বিবাহবার্ষিকীর দিনেই অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিলেন এই তারকা দম্পতি। ২০২৩ সালের নভেম্বর মাসে মণিপুরী রীতিতে সাতপাকে বাঁধা পড়েছিলেন রণদীপ হুডা এবং লিন লাইশরম। দেখতে দেখতে তাঁদের দাম্পত্য জীবনের দু’বছর পূর্ণ হলো। আর এই দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনেই তাঁরা ঘোষণা করলেন, খুব শীঘ্রই তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন। ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতেই ভালোবাসেন রণদীপ-লিন। চলচ্চিত্র জগতের প্রচার ব্যতীত তাঁদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যায় খুব কমই। দ্বিতীয় বিবাহবার্ষিকীও তাঁরা নিভৃতে অ্যাডভেঞ্চারের মেজাজে উদযাপন করছেন। শনিবারের পোস্টে দেখা গেল, জঙ্গলের মাঝে ক্যাম্পফায়ার উপভোগ করছেন এই দম্পতি, আর সেখান থেকেই তাঁরা সংসারে নতুন সদস্য আসার সুখবর দিলেন (Randeep Hooda)।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Randeep Hooda (@randeephooda)

আরও পড়ুনঃ ঘরোয়া ট্রফিতে আগরকারের উপস্থিত না থাকার অদ্ভুত কারণ তুলে ধরল বোর্ড

তাঁদের পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, “দু’বছরের ভালোবাসা, রোমাঞ্চ আর এবার… খুদে আসার পথে।” তারকা দম্পতি যে আসন্ন ‘প্যারেন্টহুড’ নিয়ে দারুণ উত্তেজিত, তা তাঁদের বার্তাতেই স্পষ্ট। নাসিরুদ্দিন শাহের থিয়েটার গ্রুপ মোটলির সূত্রে আলাপ হয়েছিল রণদীপ এবং লিনের। সেই আলাপ ক্রমে বন্ধুত্ব ও পরবর্তীতে প্রেমে পরিণত হয়। শোনা যায়, কোভিড অতিমারীর সময় থেকেই তাঁরা সহবাস শুরু করেন। অবশেষে ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা ঘোষণা করেন তাঁরা। ২০২৩ সালের ২৯শে নভেম্বর মণিপুরের ইম্ফলে মেতেই রীতি মেনে চার হাত এক হয় রণদীপ হুডা এবং লিন লাইশরমের (Randeep Hooda)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

রণদীপ বলিউডে জনপ্রিয় হলেও লিন লাইশরমও কিন্তু কাজের ক্ষেত্রে যথেষ্ট সচেতন। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন মণিপুরীকন্যা লিন। এরপর তাঁকে ‘মেরি কম’, ‘রঙ্গুন’, ‘আখনি’-র মতো একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। রণদীপ ও লিনের এই নতুন পথচলা নিয়ে তাঁদের অনুরাগীরাও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন (Randeep Hooda)।