Bangla Jago TV: প্রখর আভিনেতা রাম চরণের জীবনে যুক্ত হতে চলেছে নতুন পালক। ২০০৭ সাল থেকে চলচিত্র দুনিয়ায় এসে একের পর এক নজির গড়েছেন তিনি। পেয়েছেন দর্শকদের বহু প্রশংসাও। এবার ডক্টরেট সম্মান পেতে চলেছেন রাম চরণ। এর আগে এই সম্মান পেয়েছেন পরিচালক শঙ্কর-সহ অনেক সেলিব্রিটি। ‘RRR’ এর জন্য সেরা অভিনেতা বিভাগে সমালোচকদের পছন্দের জন্য পুরস্কারের জন্যও মনোনীত হন তিনি।
চেন্নাইয়ের ইউনিভার্সিটি অফ ভেলস গুণির কদর করতে জানে। প্রতিষ্ঠান এর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, চন্দ্রযান প্রকল্পের অন্যতম ডক্টর পি ভিরামুথুভেলকে একই সম্মানে সম্মানিত করেছে। শনিবার বিশ্ববিদ্যালয়ে স্নাতকদের সম্মান দেওয়া নিয়ে বিশেষ অনুষ্ঠান। সেখানেই রাম চরণকে এই বিশেষ সম্মান দেওয়া হবে বলে খবর।