চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: শুটিং সেটে কাজের নির্দিষ্ট সময়সীমা নিয়ে বলিউডে বিতর্ক বেশ কিছুদিন ধরেই চললেও, সম্প্রতি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সোচ্চার অবস্থানের পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। দীপিকার এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে এবার সরব হলেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী রকুল প্রীত সিং। কাজের সময় নিয়ে তাঁর নিজস্ব অভিমত প্রকাশ করে তিনি ইন্ডাস্ট্রিতে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন (Rakul Preet Singh)।
আরও পড়ুনঃ লালকেল্লা বিস্ফোরণ: হরিয়ানা থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত
সম্প্রতি এক সাক্ষাৎকারে রকুল প্রীত সিং এই প্রসঙ্গে বলেন যে, “প্রতিটি কর্মক্ষেত্রেই কাজের একটি নির্দিষ্ট সময় থাকা অত্যন্ত জরুরি। আর আমি মনে করি, বয়সের সঙ্গে সঙ্গে এই সময়সীমা পাল্টানো বা পালটানোর প্রয়োজন রয়েছে। যেমন, আমরা ১৬ বছর বয়সে যেভাবে কাজ করতাম, ২৫ বছর বয়সে নিশ্চয়ই সেভাবে কাজ করব না।” তিনি আরও বলেন, “ঠিক যেমন কেউ আশা করবে না যে অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তি অভিনেতা টানা ১৪ ঘণ্টা কাজ করবেন। প্রত্যেকেরই নিজের পরিস্থিতি বুঝে কাজের সময় নির্ধারণ করার অধিকার থাকা উচিত।”
অভিনেতাদের কাজের ধরন তুলে ধরে রকুল স্বীকার করেন যে, যে সমস্ত অভিনেতা বা সুপারস্টার আজ আট ঘণ্টার শিফটে কাজ করেন, তাঁরাও একসময় কেরিয়ারের শুরুতে হয়তো ৪৮ ঘণ্টাও শুটিং করেছেন। তাঁরা একটি ফ্লোর থেকে কেবল শার্ট পরিবর্তন করে অন্য ছবির শুটিং ফ্লোরে চলে যেতেন। কিন্তু বয়স ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁরা নিজেরাই নিজেদের কাজের ক্ষেত্রে একটি সীমারেখা টেনেছেন। তিনি মনে করেন, “যদি কোনো অভিনেতা বা অভিনেত্রী মনে করেন যে তাঁর পারিবারিক পরিস্থিতি এবং কাজের অভিজ্ঞতা অনুযায়ী তিনি নিজের ছবির শুটিংয়ে একটি নির্দিষ্ট সময় কাজ করতে চান, তবে তা অবশ্যই কার্যকর হওয়া উচিত (Rakul Preet Singh)।”
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
উল্লেখ্য, মাতৃত্বকালীন সময় শুরু করার পর দীপিকা পাড়ুকোন প্রতিদিন আট ঘণ্টা শিফটে কাজ করার দাবি জানানোর কারণে পরপর দুটি বিগ বাজেটের ছবি—‘কল্কি ২’ এবং ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন। ছবি থেকে বাদ পড়ার পরেও নিজের সিদ্ধান্তে তিনি অনড় রয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, দীপিকার এই দৃঢ় সিদ্ধান্তই বলিউডের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদেরও কাজের সময় নিয়ে মুখ খুলতে সাহস জুগিয়েছে এবং ইন্ডাস্ট্রিতে একটি স্বাস্থ্যকর কাজের পরিবেশ তৈরির বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে (Rakul Preet Singh)।