চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: বলিউডের আইডিয়াল কাপল রাজকুমার রাও ও পত্রলেখা পাল( Patralekha Paul)। রাজকুমারের জীবনের ব্যর্থতা থেকে সাফল্যের সঙ্গী পত্রলেখা। দীর্ঘ বছরের প্রেম আর তারপর বিয়ে, একসঙ্গে লম্বা রাস্তা কাটিয়েছেন দুজনে। তবে এবার কিছুটা বদলে যেতে চলেছে তাঁদের জীবন। কারণ কিছুদিন আগেই জীবনের সব থেকে বড় সুখবর যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছেন রাজকুমার-পত্রলেখা। সন্তান আসছে তাঁদের জীবনে। বাবা মা হতে চলেছেন তারকা দম্পতি। এখন এক প্রকার সন্তানের অপেক্ষায়ই দিন গুনছেন হবু বাবা মা। তাই একান্ত যাপনে ব্যস্ত রাজকুমার-পত্রলেখা। বেবিমুনে উড়ে গিয়েছেন বিদেশে।
View this post on Instagram
[আরও পড়ুনঃ Hatti Polyandry: হিমাচল প্রদেশে হট্টি জনজাতির পুরনো প্রথা! দুই ভাইয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ এক নারী]
হবু বাবা মা এখন ব্যস্ত নিরিবিলিতে সময়টাতে। নিউজিল্যান্ডে নিজেদের মতো করে একের ওপরে ডুবে রয়েছেন রাজকুমার-পত্রলেখা ( Patralekha Paul)। একান্ত যাপনের একগুচ্ছ ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। ছবি দেখা যাচ্ছে, সুইমিং পুলে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন হবু বাবা মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ভ্রমণ নিয়ে দম্পতি জানিয়েছেন, “আমরা নিজেদের মতো করে এই সময়টা উপভোগ করার চেষ্টা করছই। আমরা দু’জনেই বেড়াতে যেতে খুব ভালোবাসি। যদিও এইসময় আমাদের বেশকিছু সাবধানতা অবলম্বন করতে হয়েছে। আমরা বাঞ্জি জাম্পিং, বোটিং বা স্কাইডাইভিংয়ের মতো বিষয়গুলি এড়িয়ে গিয়েছি। তবে হ্যাঁ, আমাদের এই নিউজিল্যান্ড সফর সারা জীবনের জন্য আমাদের স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকবে।”
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
উল্লেখ্য, ১১ বছর লিভ ইন সম্পর্কে থাকার পর ২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন রাজকুমার রাও এবং পত্রলেখা পাল। এবার বিয়ের সাড়ে তিন বছর পর রাজকুমার-পত্রলেখা ( Patralekha Paul) ঘর আলো করে আসতে চলেছে নতুন সদস্য। এখন শুধু দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় হবু বাবা মা।