গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: চলতি বছরের ২৩ মে বড়পর্দায় মুক্তি পেয়েছে রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি অভিনীত ছবি ‘ভুল চুক মাফ’। মুক্তি পাওয়ার পর থেকেই ধীরে ধীরে বাড়ছে ছবির আয়। রাজকুমার-ওয়ামিকার কেমিস্ট্রি সঙ্গে কমেডি সবটাই দর্শক টানছে সিনেমা হলে। ছবি মুক্তির ইতিমধ্যেই ২ সপ্তাহ পেরিয়েছে। এখনো বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করে চলেছে ‘ভুল চুক মাফ’। ইতিমধ্যেই বক্স অফিসে ৭০ কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে টাইম লুপের গল্প অবলম্বনে নির্মিত এই ছবি। এখনো পর্যন্ত ছবির মত আয় ৬৬.৭৫ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।
এক প্রতিবেদন অনুযায়ী, ‘ভুল চুক মাফ’ ১৪ তম দিনে ঘরোয়া বক্স অফিসে ১.৬৫ কোটি টাকা সংগ্রহ করেছে। এমন পরিস্থিতিতে এর মোট সংগ্রহ এখন ৬৬.৭৫ কোটি টাকায় পৌঁছেছে। ‘ভুল চুক মাফ’ কালেকশন ডে ১- ৭ কোটি দিন ২- ৯.৫ কোটি দিন ৩- ১১.৫ কোটি দিন ৪- ৪.৫ কোটি দিন ৫- ৪.৭৫ কোটি দিন ৬- ৩.৩৫ কোটি দিন ৭- ৩.৩৫ কোটি দিন ৮- ৩.২৫ কোটি দিন ৯- ৫.২৫ কোটি দিন ১০- ৬.৩৫ কোটি দিন ১১- ২.২ কোটি দিন ১২- ২.২ কোটি দিন ১৩- ১.৭৫ কোটি দিন ১৪- ১.৬৫ কোটি মোট সংগ্রহ- ৬৬.৭৫ কোটি। অর্থাৎ বক্স অফিসে বিজয় রথ অব্যাহত রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি অভিনীত ছবি ‘ভুল চুক মাফ’-এর।
এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ‘বেবি জন’ খ্যাত অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় মিশ্র, রঘুবীর যাদব, সীমা পাহওয়া এবং জাকির হুসেন। ছবিতে সঞ্জয় মিশ্রের কাজ বেশ প্রশংসিত হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগে পহেলগাঁও হামলা ও ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির মাঝে ভুল চুক মাফ ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেই সব বাধা অতিক্রম করে শেষমেশ বড় পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি। এখন দেখার বক্স অফিসে ৭০ কোটির গণ্ডি কবে পেরোয় রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি অভিনীত ছবি ‘ভুল চুক মাফ’।