Bangla Jago Desk : মুম্বই এর মত শহরে নিজেদের বাড়ি কিনলেন বিশিষ্ট অভিনেতা রাজকুমার রাও এবং তাঁর স্ত্রী পত্রলেখা। আশ্চর্যের বিষয় সেখানে নয়। কথা টা হল তারা যে বাড়িটি কিনেছেন সেটা এর আগে ওই বাড়িটি ছিল শ্রীদবী ও বনি কপূরের কন্যা জাহ্নবীর। রাজকুমার- পত্রলেখার দীর্ঘদিনের ইচ্ছে ছিল মায়ানগরীতে নিজেদের একটা বাড়ি কেনার। অবশেষে তাদের স্বপ্ন হল বাস্তবায়ন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে রাজকুমার জানান, শাহরুখ খানই তাঁর এই স্বপ্নের নেপথ্যে রয়েছেন।
অভিনেতা নিজে জানান, “শাহরুখ আমাকে একটা কথা শিখিয়েছিলেন। বলেছিলেন, ‘বেটা, যখনই বাড়ি কেনার পরিকল্পনা করবে, সামর্থ্যের বাইরে গিয়ে বাড়ি কিনবে। এতে উপরওয়ালা দেখেন আর তুমি নিজেও বেশি পরিশ্রম করতে তৎপর হবে।’ ওঁর এই কথাটা আমার মনে গেঁথে গিয়েছিল।”
বিভিন্ন দেশ বিদেশে শাহরুখের ভক্তের সংখ্যা একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা শুধুমাত্র শাহরুখের অভিন্য দেখে অভিভূত হয়ে অভিনয়ের জগতে পা রেখেছেন। এছাড়াও এসআরকে হলেন একজন সফল ব্যবসায়ী। রাজকুমার নিজেও এই বলিউডের কিং খানের বিশেষ অনুরাগী। চলতি মাসের ১০ তারিখ মুক্তি পেতে চলেছে রাজকুমারের নতুন ছবি ‘শ্রীকান্ত’। এরপরে ফের ৩১ মে মুক্তি পাবে রাজকুমার- জাহ্নবী অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।