চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: দেখতে দেখতে দুই বছরের পূর্ণ হলো পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কন্যা ইয়ালিনি চক্রবর্তীর। ২০২৩ সালের ৩০ নভেম্বর জন্ম নেওয়া এই ছোট্ট রাজ-কন্যার জন্য সকাল থেকেই জমজমাট প্রস্তুতি চলছিল বাড়িতে।
সকালে কেক কেটে শুরু হয় জন্মদিনের উদযাপন। সাদা, গোলাপি ও সোনালি বেলুনে সজ্জিত ঘরে দাদা ইউভানকে পাশে নিয়ে কেক কাটছিল ছোট্ট ইয়ালিনি। এই আনন্দঘন মুহূর্তের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজও কন্যার সঙ্গে কাটানো কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ করেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, ইয়ালিনি এবং ইউভানকে। ক্যামেরার অন্য পাশে ছিলেন মা শুভশ্রী। সামনে রাখা কেকের মোমবাতিতে আগুন ধরার পর ছোট্ট ইয়ালিনি ফুঁ দেওয়ার জন্য এগিয়ে আসে। মায়ের নির্দেশমতো দাদাকে সঙ্গে নিয়ে কেক কাটে সে। কেকের প্রথম টুকরোটি দাদার মুখে তুলে দেওয়ার এই মিষ্টি দৃশ্য থেকে বোঝা যায় ছোট্ট ইয়ালিনির কতটা স্নেহ দাদা ইউভানের প্রতি।
সকালের কেক কাটা কেবল উদযাপনের একটি টিজার ছিল। দুপুরে শুরু হবে আরও ট্রেলর এবং সন্ধ্যায় হবে মূল গ্র্যান্ড সেলিব্রেশন। এই অনুষ্ঠানে ইয়ালিনি ও ইউভানের বন্ধুবান্ধব, রাজ-শুভশ্রীর পরিবার এবং নিকটজনরা অংশ নেবেন। অনুরাগীরা উচ্ছ্বাসের সঙ্গে অপেক্ষা করছেন এই বিশেষ দিনের গ্র্যান্ড সেলিব্রেশনের জন্য।