ad
ad

Breaking News

Raghu Dakat

Raghu Dakat: পুজোয় দেবের ‘রঘু ডাকাত’ চর্চায়, তবে জানেন কী কিশোর কুমারও অভিনয় করেছিলেন রঘু ডাকাত রূপে

মুক্তি পেয়েছিল কিশোর কুমার এবং অনুপ কুমার অভিনীত ছবি 'হাম দো ডাকু'। এই ছবিটি শুধুমাত্র অভিনয় নয়, পরিচালনার দায়িত্বও সামলেছিলেন কিশোর কুমার নিজেই।

Raghu Dakat: Dev’s Action vs Kishore Kumar’s Comic Tribute

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: এবারের পুজোয় বক্স অফিসের বড় আকর্ষণ হয়ে উঠেছেন দেব অভিনীত ‘রঘু ডাকাত’। শুরু থেকেই দর্শকদের বিপুল সাড়া পেয়েছে ছবিটি, অ্যাকশন-প্যাকড এই ডাকাত-অবতার মন জয় করেছে সিনেপ্রেমীদের। কিন্তু এই মুহূর্তে রঘু ডাকাত চর্চার কেন্দ্রে থাকলেও, বহু দশক আগেই এই চরিত্রকে পর্দায় এনেছিলেন কিংবদন্তী শিল্পী কিশোর কুমার। তবে দেবের অ্যাকশনের বিপরীতে, তাঁর ছবিতে রঘু ডাকাতের গল্পটি পরিবেশিত হয়েছিল একেবারে কমেডির মোড়কে! সালটা ছিল ১৯৬৭। মুক্তি পেয়েছিল কিশোর কুমার এবং অনুপ কুমার অভিনীত ছবি ‘হাম দো ডাকু’। এই ছবিটি শুধুমাত্র অভিনয় নয়, পরিচালনার দায়িত্বও সামলেছিলেন কিশোর কুমার নিজেই। জানা যায়, এই ছবিটি তৈরি হয়েছিল বাংলার বিখ্যাত রঘু ডাকাতের গল্পের আদলে। তবে কিশোর কুমার চেয়েছিলেন, ডাকাতের গল্প হলেও তা যেন সব শ্রেণির দর্শক দেখতে পারেন, তাই গল্প বলার ধরণটি ছিল একেবারেই কমেডি (Raghu Dakat)।

আরও পড়ুনঃ সেলফি তুলতে গিয়ে বিপত্তি, নদীতে ভেসে গেল পরিযায়ী শ্রমিক

ছবিটি তৈরির পেছনে আরও একটি কারণ ছিল বলে মনে করেন সিনে সমালোচকরা—তা হল পূর্বপুরুষ রঘু ডাকাতের প্রতি শ্রদ্ধা নিবেদন। এই ছবির জন্য কিশোর কুমার বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন এবং আলাদা করে ঘোড়া চালানোও শিখেছিলেন। যদিও ছবিটি বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি এবং দুর্বল চিত্রনাট্য ও অভিনয়ের জন্য সমালোচিতও হয়েছিল। তবে ছবির কমেডি ঘরানার গানগুলি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। কয়েক দশক আগে এক সাক্ষাৎকারে কিশোর কুমারের দাদা অশোক কুমার রঘু ডাকাত সম্পর্কে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনেন। তিনি জানান, “বাবার মুখে শুনেছি, প্রায় দেড়শো বছর আগে আমাদের পূর্বপুরুষ বাংলায় ডাকাতি করতেন। তাঁর নাম ছিল রঘু ডাকাত। তিনি ছিলেন বেশ প্রসিদ্ধ। বাংলার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ডাকাতি করলেও, লুঠ করা সমস্ত কিছু বিলিয়ে দিতেন দরিদ্রদের মধ্যে। এই কারণেই দুস্থ মানুষদের কাছে তিনি ছিলেন ঈশ্বরসম (Raghu Dakat)।”

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

অশোক কুমার তাঁর সাক্ষাৎকারে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেন—স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও রঘু ডাকাতকে নিয়ে লিখেছিলেন। এই তথ্যগুলিই প্রমাণ করে যে রঘু ডাকাত বাংলার ইতিহাসে এক বাস্তব ও গুরুত্বপূর্ণ চরিত্র, যাঁর সঙ্গে গঙ্গোপাধ্যায় পরিবারের ঐতিহাসিক যোগসূত্র ছিল। আজ দেবের হাত ধরে ‘রঘু ডাকাত’ আবারও অ্যাকশনের মোড়কে পর্দায় ফিরে এলেও, কিশোর কুমারের কমেডি ঘরানার ‘হাম দো ডাকু’ বাংলার এই কিংবদন্তী ডাকাতকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার এক স্মরণীয় প্রচেষ্টা হিসেবে রয়ে গেছে (Raghu Dakat)।