Bangla Jago Desk: সামনেই ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তার আগে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান করা হল টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
২০১৯-এ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হয়েছিল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর উৎসবের যাবতীয় কমিটির সদস্যপদ থেকে নিজেই সরে গিয়েছিলেন। তাঁর বদলে কমিটির নয়া চেয়ারম্যান হয়েছেন রাজ চক্রবর্তী। যার জন্য জোর সমালোচনার মুখে পড়তে হয়েছে পরিচালককে। গোটা ঘটনার পর কমিটির সঙ্গে দুরত্ব বাড়ে প্রসেনজিতের। তবে এখন কি সেই দুরত্বতার বরফ গলছে?
প্রতিবছরের মতো এবছরেও থাকছে দেশ-বিদেশের বিভিন্ন উন্নতমানের চলচ্চিত্র। সূত্রের খবর অনুযায়ী, জানা যাচ্ছে, ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার আরও অনেক বেশি জাঁকজকম থাকছে৷ এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নক্ষত্র সমাবেশ বসতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই৷