ad
ad

Breaking News

Sonakshi Sinha

Sonakshi Sinha: মা হতে চলেছেন সোনাক্ষী! গুঞ্জনের মুখে এবার মুখ খুললেন অভিনেত্রী

উল্লেখ্য, সম্প্রতি রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে ঢিলেঢালা পোশাকে হাজির হয়েছিলেন সোনাক্ষী সঙ্গে ছিলেন স্বামী জাহির।

Sonakshi Sinha Breaks Silence on Motherhood Buzz

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা যে মা হতে চলেছেন এই গুঞ্জন শোনেননি এমন মানুষ নেই। বিয়ের পর থেকেই চলে আসছে সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। আর এই খবর পৌঁছেছে সোনাক্ষীর কান পর্যন্তও। এতদিন অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও এবার আর চুপ করে থাকলেন না। নিজের মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন সোনাক্ষী। বৃহস্পতিবার রাতে সোনাক্ষী তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। আর সেই পোস্টের ক্যাপশনেই নিজের মা হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন (Sonakshi Sinha)।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonakshi Sinha (@aslisona)

আরও পড়ুনঃ পাথরের রূপে কালী, মাথায় ঝুড়িতে এসেছিলেন মা! এই অবিশ্বাস্য কাহিনি জানেন?

ইন্সটাগ্রামে পোস্ট করে সোনাক্ষী লেখেন, ‘মনুষ্য ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! অতি বুদ্ধিমান মিডিয়ার দৌলতে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম। শুধুমাত্র পেটে হাত দিয়ে ছবি তুলেছিলাম। যাক গে, এই বিষয়ে আমার আর জাহিরের প্রতিক্রিয়া জানতে চাইলে আমার গোটা পোস্টটি দেখুন। আর হ্যাঁ, এভাবেই ঝলমলে দিওয়ালি কাটান।’ অর্থাৎ তিনি যে অন্তঃসত্ত্বা নন তাও স্পষ্ট করে দেন ‘দাবাং’ কন্যা। উল্লেখ্য, সম্প্রতি রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে ঢিলেঢালা পোশাকে হাজির হয়েছিলেন সোনাক্ষী সঙ্গে ছিলেন স্বামী জাহির। আর এই পার্টিতেই জাহির নিজেই উসকে দিয়েছিলেন সোনাক্ষীর মা হওয়ার গুঞ্জন। সেই অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের প্রবেশপথে ঢিলেঢালা আনারকলি পোশাকে সোনাক্ষী এগিয়ে যেতেই পিছন থেকে জাহির বলে ওঠেন- “দেখো, সামলে… (Sonakshi Sinha)।”

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

এরপর পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতে এগিয়ে যান। ঠিক সেসময়েই ওড়নায় ঢাকা সোনাক্ষীর বেবি বাম্পে হাত রাখেন স্বামী জাহির। তারপরই হেসে ফেলেন সোনাক্ষী। ব্যাস এই কাণ্ড সামনে আসার পর থেকেই আরও বাড়তে থাকে সোনাক্ষীর মা হওয়ার জল্পনা। তবে মা হওয়ার গুঞ্জনে নিজেই জল ঢেলেছেন সোনাক্ষী। উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ জুন আইনি বিয়ে সেরেছিলেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। পরে বড় করে রিসেপশনের আয়োজনও করেছিলেন তারকা দম্পতি। এখন দেখার সত্যিই কবে ২ থেকে ৩ হন মিস্টার এন্ড মিসেস ইকবাল (Sonakshi Sinha)।