ad
ad

Breaking News

প্রকাশ রাজ

বিপাকে প্রকাশ রাজ, তাঁর বিরুদ্ধে ইডির সমন

Bengla Jago Desk: রিল লাইফে তিনি অনেকবার ইডির কাছে ধরা দিয়েছেন।কিন্তু এবার তিনি রিয়েল লাইফে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ইডির সমন হাতে পেলেন। তিনি দক্ষিণ এবং হিন্দি ছবির তারকা প্রকাশ রাজ। গেরুয়া শিবিরের প্রকাশ্যে বিরোধিতা করে হামেশাই চর্চায় থাকেন অভিনেতা প্রকাশ রাজ। কিছুদিন আগে চন্দ্রযান ৩ নিয়ে বিরূপ মন্তব্য করায় আইনি ঝামেলায় ফেঁসে ছিলেন প্রকাশ। এবার […]

Bengla Jago Desk: রিল লাইফে তিনি অনেকবার ইডির কাছে ধরা দিয়েছেন।কিন্তু এবার তিনি রিয়েল লাইফে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ইডির সমন হাতে পেলেন। তিনি দক্ষিণ এবং হিন্দি ছবির তারকা প্রকাশ রাজ। গেরুয়া শিবিরের প্রকাশ্যে বিরোধিতা করে হামেশাই চর্চায় থাকেন অভিনেতা প্রকাশ রাজ। কিছুদিন আগে চন্দ্রযান ৩ নিয়ে বিরূপ মন্তব্য করায় আইনি ঝামেলায় ফেঁসে ছিলেন প্রকাশ।

এবার আর্থিক তছরুপের মামলায় নাম জড়ালো তাঁর। তিরুচিরাপল্লীর স্বর্নসংস্থা প্রণব জুয়েলার্সের তরফে আম জনতার থেকে সোনায় বিনিয়োগের নাম করে ১০০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। সেই টাকাই নয়ছয় করার অভিযোগ উঠেছে প্রকাশের বিরুদ্ধে। তার কারণ ঐ সংস্থার ব্র‍্যান্ড  অ্যাম্বাস্যাডর ছিলেন প্রকাশ। তাই এই আর্থিক কেলেঙ্কারি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আগামি সপ্তাহে চেন্নাইয়ে ইডির আঞ্চলিক দফতরে ডেকে পাঠানো হয়েছে পর্দার এই খলনায়ককে।

সাম্প্রতিককালে অভিনেতা প্রকাশ রাজকে প্রায়শই  দেখা যায় মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে। তাই, মোদি বিরোধী আচরণের জন্য তাঁকে ইডির সমন পাঠানো নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহল থেকে বলিউডের অন্দরমহলে।