Bangla Jago TV Desk : ‘টনিক’ থেকে ‘প্রজাপতি’ একের পর এক বড় পর্দায় ধামাকা করেছেন দেব। এবার বড়দিনে বড় উপহার নিয়ে বড় পর্দায় হাজির হয়েছেন দেব, পরিচালক অভিজিৎ সেন এবং প্রযোজক অতনু রায় চৌধুরীর গোটা টিম। ২২শে ডিসেম্বর শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘প্রধান’। আবার একই দিনে মুক্তি পেয়েছে মিঠুন চক্রবর্তীর ‘কাবুলিওয়ালা’। সপ্তাহ শেষে একেবারে ‘প্রধান’ ভার্সেস ‘কাবুলিওয়ালা’।
শেষবার প্রজাপতির ছবিতে অনস্ক্রিন বাবা ছেলের অভিনয় করেছেন মিঠুন দেব। তবে এবার একে অপরের মুখোমুখি সম্মুখ সমরে তাঁরা। এবার ছবি দুটি মুক্তির পর টলিবাংলা বক্স অফিসের তরফে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশে আনা হয়েছে। যেখানে জানানো হচ্ছে গত ২৪ ঘন্টার টিকিট বিক্রির নিরিখে কোন ছবিতে এগিয়ে রয়েছে। তাদের তরফে এই রিপোর্ট টুইট করা হয়েছে। জানা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় বাংলায় টিকিট বুকিং : প্রধানের ১০.১৬ হাজার টিকিট বিক্রি হয়েছে। কাবুলিওয়ালার ৬.১৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। এই সম্পূর্ণ তথ্যটি এসেছে বুক মাই শো থেকে।
প্রসঙ্গত রবি ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ জনপ্রিয় একটি ছোট গল্প। এই গল্পটিকে কেন্দ্র করে সুমন ঘোষ পরিচালিত ছবিতে রহমতের চরিত্রে কাজ করেছেন মিঠুন। ছোট্ট মিমির চরিত্রে দেখা গেছে শিশু শিল্পী অনুমেঘাকে। এছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, কাঞ্চন মল্লিক প্রমুখ। অন্যদিকে রয়েছে দেব অভিনীত ছবি ‘প্রধান’। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিতে টলিউডে ডেবিউ করেছেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। এছাড়াও সিনেমাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরান বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।
FREE ACCESS