ad
ad

Breaking News

bengali serial

টিআরপি ঝড় তোলা বাংলা সিরিয়াল এবার হিন্দি টেলিভিশনে! দর্শকদের জন্য আসছে নতুন চমক

বেশ কয়েকবছর পর ধারাবাহিকে ফেরার পর অভিনেত্রীকে দেখে খুশি দর্শকরাও অভিনেত্রীর ফ্যান ফলোয়ার্সরাও।

o-mon-doriya-hindi-remake-shahzadi-hai-tu-dil-ki

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: শুরু হয়েছে ‘ও মন দরদিয়া’ ধারাবাহিক। নতুন ধারাবাহিকের হাত ধরে প্রায় ১০ বছর পর ছোটোপর্দায় ফিরেছেন অভিনেত্রী রণিতা দাস। ধারাবাহিকে অভিনেত্রীর স্বামীর চরিত্রে অভিনয় করছেন ফাহিম মির্জা। অন্যদিকে ধারাবাহিকের অভিনেত্রীর বিপরীতে অভিনয় করছেন বিশ্বজিৎ ঘোষ। ‘ও মন দরদিয়া’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন সোমাশ্রী ভট্টাচার্য। 

এছাড়াও ধারাবাহিকে আরও অনেক তারকারাও রয়েছেন । শুরু থেকেই ধারাবাহিকের টিআরপির প্রথমের দিকেই রয়েছে। বেশ কয়েকবছর পর ধারাবাহিকে ফেরার পর অভিনেত্রীকে দেখে খুশি দর্শকরাও অভিনেত্রীর ফ্যান ফলোয়ার্সরাও। আর এবার বাংলা নতুন ধারাবাহিকের রিমেক আসতে চলেছে হিন্দি ধারাবাহিকেও। এবার হিন্দি টেলিভিশনের পর্দায় আসছে বাংলা ধারাবাহিক ‘মন দরদিয়া’। হিন্দি নাম দেওয়া হয়েছে ‘শাহজাদি হে তু দিল কি’।

হিন্দি ধারাবাহিকটিতে অভিনয় করবেন মুখ্য চরিত্রে আশিকা পাড়ুকোন ও অঙ্কিত রায়জাদা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে হিন্দি ধারাবাহিকটির ট্রেলার। ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে এনে ক্যাপশনে লেখা রয়েছে, ‘একজন রাজকন্যা ছিল… সুন্দরী, মনোহর, কিন্তু তার গল্পটি ছিল কিছুটা অসম্পূর্ণ, খালি! কিন্তু গল্পটি এখানেই শেষ হয় না। একটি নতুন গল্প শুরু হচ্ছে। সেটা দর্শকদের দেখতে হবে ধারাবাহিকটি। বাংলা ধারাবাহিকটির সঙ্গে গল্পের হুবহু মিল রয়েছে সেখানে। যদিও এ প্রথমবার নয় এর আগেও অনেক ধারাবাহিক হয়েছে। কথা’, ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের হিন্দি রিমেকও পর্দায় দেখেছেন দর্শক, যা বেশ জনপ্রিয়তা পেয়েছে।