চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: টলিউডের মোস্ট হ্যাপেনিং কাপল নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। বেশ কিছু সময় ধরে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল নুসরত-যশের বিচ্ছেদের গুঞ্জন। যদিও সেই গুঞ্জন নিজেরাই উড়িয়েছেন তারকা দম্পতি। এবার ফের একবার সুখী দাম্পত্যের ঝলক দেখালেন নুসরত-যশ। দশমীতে উমা বরণে সিঁদুর রাঙ্গা মুখ নিয়ে স্বামী সন্তানের সঙ্গে ক্যামেরাবন্দি নুসরত। সেই ছবি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ভাগ করেছেন অভিনেত্রী।(Nusrat-Yash)
View this post on Instagram
দেবী বরণের জন্যে নুসরত বেছে নিয়েছিলেন লাল পাড় সাদা শাড়ি। আঁচলে আঁকা মা দুর্গার অবয়ব। হাতে শাঁখা-পলা। সিঁথিতে সিঁদুর। গায়ে সোনার গয়না। সিঁদুর মাখা মুখে নুসরত হয়ে উঠেছিলেন অপরুপা। নুসরতের পাশে দাঁড়িয়ে স্বামী যশ আর কোলে ছেলে ঈশান। তিনজনের মুখেই প্রাণখোলা হাসি। এভাবেই বিজয়ার শুভেচ্ছা জানালেন তারকা দম্পতি। অনুরাগীরা তারকা দম্পতিকে একসঙ্গে দেখে বেশি খুশি। কিছুদিন আগে চলছে থাকা বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ছিলেন দুজন।(Nusrat-Yash)
সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করে লিখেছিলেন, “লোকজন নানা রকমের গল্প ফাঁদুক! আমরা বরং আমাদের দু’জনের গল্পে এই ভাবেই বাঁচি।” তবে কেন তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল জানেন কি? সম্প্রতি ছেলে ঈশানকে নিয়ে একাই জন্মদিন পালন করেছেন নুসরত জাহান। অন্যদিকে গণেশ চতুর্থীর পুজোয় যশ দাশগুপ্তের পাশে নেই অভিনেত্রী। দুই তারকাই নিজেদের সোশাল মিডিয়ায় দিনযাপনের ফ্রেমবন্দি মুহূর্ত পৃথকভাবে তুলে ধরেন। ব্যাস তারপর থেকেই নেটিজেনদের একাংশ একপ্রকার ভেবেই নিয়েছিল যশ-নুসরাত আলাদা হচ্ছেন বিচ্ছেদ হচ্ছে তাদের। চলতে থাকা সেই জল্পনা আগেই উড়িয়েছেন ঈশানের মাম্মা-পাপা। এবার দশমীতে দুজনের সুখী দাম্পত্যের ঝলক দেখালেন যশ-নুসরাত।(Nusrat-Yash)