চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বছরটি একেবারেই অনুকূল যাচ্ছে না বলিউড গায়িকা নেহা কক্করের জন্য। সিডনিতে দেরিতে মঞ্চে ওঠার কারণে দর্শকদের রোষের মুখে পড়ার কিছুদিন পরই এবার আইনি বিড়ম্বনায় জড়ালেন এই জনপ্রিয় তারকা। মুম্বইয়ে ৫ লক্ষ টাকার এক সাইবার জালিয়াতির ঘটনায় নেহার নাম ও ছবি ব্যবহৃত হওয়ায় পরোক্ষভাবে যুক্ত হলো তাঁর নাম। পুলিশি তদন্তে অবশ্য স্পষ্ট হয়েছে যে নেহা এই প্রতারণায় কোনোভাবেই জড়িত নন (Neha Kakkar)।
আরও পড়ুনঃ ঘরের মাঠে বিশ্বকাপ জয় করে গ্রামে পৌঁছতেই রেণুকাকে নিয়ে উল্লাস গ্রামবাসীদের
সূত্রের খবর, মুম্বইয়ের এক আইনজীবী শবনম মহম্মদ হুসেন একটি অনলাইন ট্রেডিং অ্যাপে ৫ লক্ষ টাকা খুইয়েছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, ওই অ্যাপের প্রচারে নেহা কক্করের ছবি ও নাম ব্যবহার করা হয়েছিল। একজন পরিচিত তারকার ছবি দেখে ভরসা করেই তিনি বিনিয়োগের সিদ্ধান্ত নেন এবং কোনো সন্দেহজনক কিছু আছে বলে মনে করেননি। প্রথমবার জুন মাসে ওয়েবসাইটটি সম্পর্কে জানতে পারেন তিনি। সেই ওয়েবসাইটের তরফে দু’জনের সঙ্গে তাঁর কথা হয়, যারা অ্যাকাউন্ট খুলে টাকা রাখলে বড় অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল (Neha Kakkar)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
আইনজীবী জানিয়েছেন, ১৮ জুন তিনি তার অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষ টাকা ওই অ্যাপে পাঠিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে সেই টাকা ফেরত না আসায় তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য: ওই ট্রেডিং অ্যাপ বা ওয়েবসাইটের সঙ্গে নেহা কক্করের কোনো সম্পর্ক নেই। গায়িকার অনুমতি ছাড়াই অসৎ উদ্দেশ্যে তাঁর ছবি এবং নাম ব্যবহার করা হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে যে নেহা এই জালিয়াতির সঙ্গে যুক্ত নন।যদিও ঘটনায় নেহার কোনো হাত নেই, তবুও তারকার নাম জড়ানোয় বিতর্কের মাত্রা বেড়েছে। নেহা কক্কর এই বিষয়ে এখনও পর্যন্ত নিজে কোনো প্রতিক্রিয়া দেননি (Neha Kakkar)।