ad
ad

Breaking News

Mrunal Thakur

Mrunal Thakur: বিপাশার পর অনুষ্কা! এবার কার সঙ্গে বিতর্কে জড়ালেন মৃণাল ঠাকুর

তাঁর নতুন মন্তব্য ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। নেটাগরিকদের দাবি, তিনি আসলে ইঙ্গিত করেছেন অনুষ্কা শর্মাকে নিয়েই।

Mrunal Sparks Controversy With Comment Hinting at Anushka

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: বলিউডে সুযোগ হারানো, কেরিয়ারের বাঁকবদল আর সহ-অভিনেত্রীদের খোঁচা- এবার সেই মিশ্রণেই আলোচনার কেন্দ্রবিন্দু মৃণাল ঠাকুর। কিছুদিন আগেই বিপাশা বসুকে ‘পুরুষালি’ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। এবার তাঁর নতুন মন্তব্য ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। নেটাগরিকদের দাবি, তিনি আসলে ইঙ্গিত করেছেন অনুষ্কা শর্মাকে নিয়েই। মৃণাল প্রথমে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছিলেন সলমন খানের বিপরীতে সুপারহিট ছবি সুলতান-এর মাধ্যমে। কিন্তু শেষ মুহূর্তে তিনি বাদ পড়েন। সেই জায়গা দখল করেন অনুষ্কা শর্মা। ছবিটি পরে ব্লকবাস্টার সাফল্য পায় (Mrunal Thakur)।

আরও পড়ুনঃ Murshidabad: ভাগীরথির বুকে বর্ণাঢ্য সাঁতার প্রতিযোগিতা

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মৃণালকে প্রশ্ন করা হয়, তাঁকে কোনও ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল কি না বা তিনি নিজে কোনও ছবি প্রত্যাখ্যান করেছেন কি না। জবাবে অভিনেত্রী বলেন- “অনেক ছবিই আমি নিজে করিনি। তখন প্রস্তুত ছিলাম না বলে কিছু ছবি ফিরিয়ে দিয়েছিলাম। নাম বললে বিতর্ক শুরু হয়ে যাবে। তবে একটি ছবির কথা বলব, ওই ছবিটি বিশাল সাফল্য পেয়েছিল। নায়িকার কেরিয়ারও অনেকটা এগিয়ে যায় ওই ছবির দৌলতে। কিন্তু আমি খুশি যে করিনি। কারণ করলে হয়তো আমাকেই হারিয়ে যেতে হতো।” এখানেই থামেননি মৃণাল। আরও বলেন- “ওই নায়িকা তো এখন আর কাজই করছেন না। আমি কিন্তু নিয়মিত কাজ করছি। এটাকেই আমি জয় বলে মনে করি। রাতারাতি খ্যাতি চাই না। যা হঠাৎ আসে, তা হঠাৎ করেই চলে যায় (Mrunal Thakur)।”

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

অভিনেত্রীর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুনেই নেটাগরিকরা ধারণা করছেন, তিনি আসলে অনুষ্কা শর্মাকেই টার্গেট করেছেন। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে (Mrunal Thakur)।