ad
ad

Breaking News

Mr. & Mrs. Mahi

Mr. & Mrs. Mahi : পুরনো গানে নতুন রঙের মিশেল, প্রকাশ্যে মিস্টার অ্যান্ড মিসেস মাহির প্রথম গান

সম্পূর্ণ গানটিতে শুধুই ফুঁটে উথেছে তাদের ভালোবাসা।

Mr. and Mrs. Mahi's first song is out now

Bangla Jago Desk : ট্রেলারের পর এবার প্রথম গান। যেখানে মাহি রুপে পর্দায় দেখা যাবে রাজকুমার রাওকে। আর তাঁর সঙ্গী আরেক মাহি। এই মাহির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে। সম্পূর্ণ গল্প বুননের মধ্যে দিয়ে তাদের দুজনের স্বপ্ন এসে মিলবে ২২ গজে। আর গান? সেই সম্পূর্ণ গানটিতে শুধুই ফুঁটে উথেছে তাদের ভালোবাসা। দেখুন সেই গানটির কিছু ঝলক …

সম্প্রতি মুক্তি পেয়েছে রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর অভিনীত মিস্টার এন্ড মিসেস মাহি – র ট্রেলার। এবার সামনে এলো এই ছবির নতুন গান ‘দেখা তেনু’। গানটি একটি রোমান্টিক সং। গানের মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়েছে একটা সম্পর্ককে। সম্বন্ধ থেকে শুরু করে বিয়ে পর্যন্ত। তাদের জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্ত। যেগুলো তারা একসাথে গড়ে তুলেছে। প্রেম আর আনন্দ যেন গানটির প্রতিটি পরতে পরতে ফুটে উঠেছে। গানটির রচয়িতা জানি। গানটি গেয়েছেন মোহাম্মদ ফায়েজ।

[আরও পড়ুন : Padatik Teaser : সৃজিতের ছবিতে গল্পে ‘মৃণাল’, জন্মদিনে উপহার ‘পদাতিক’ এর টিজার]

মাত্র কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল এই ছবির অফিসিয়াল ট্রেলার। যেখানে গল্পের শুরুতেই দেখা গেছে দুজনের একই নাম, মাহি। কেউ বইপ্রেমী আবার কেউ খবরের কাগজ আর ম্যাগাজিন এর বাইরে কোন দুনিয়া বোঝে না। এদিকে জন্ম ছক থেকে নাম সবটা মিলে যাওয়ার পরেও তাদের একটা অসম্পূর্ণ স্বপ্নও মিলে যায়। ক্রিকেট। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর একদিন আচমকাই জানা যায় যে তাঁরা দুজনেই ক্রিকেট ভালোবাসেন।

[আরও পড়ুন : !Boomerang : মুত্তি পেল ‘বুমেরাং’র নতুন গান “অদ্বিতীয়া”! ছবিতে জুটি হিসেবে প্রথম জিৎ রুক্মিণী!]

রাজকুমার ওরফে মাহি অন্যদিনে তার স্ত্রী জাহ্নবি ওরফে মাহি। সে নিজে পেশায় একজন ডাক্তার হলেও, ক্রিকেটের প্রতি ভালবাসা তারও আছে। তবে এসবটা দেখেই রাজকুমার ঠিক করেন যে নিজের স্ত্রীকে সে ক্রিকেটার বানাবেনই। এমন একটি গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয় সম্পূর্ণ সিনেমাটি। শরণ শর্মা পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুরকে। আগামী ৩১ শে মে মুক্তি পাবে এই ছবিটি। এবার শুধু এটাই দেখার যে রাজকুমার ও জাহ্নবি কতটা দর্শকদের মনে ছক্কা হাঁকাতে পারেন।