চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা”, ভাইফোঁটায় দাদা, ভাইয়ের মঙ্গল চেয়ে এই কামনায় করে থাকেন দিদি বোনেরা। এবার এই ভাই বোনের গল্প বড়পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ছবির নাম ‘ স্বার্থপর’। ছবির ঘোষণা আগেই হয়েছিল। বুধবার মুক্তি পেল ‘স্বার্থপর’-এর মোশন পোস্টার। যে পোস্টারে দেখা গেল কোয়েল মল্লিক ও অভিনেতা কৌশিক সেনকে। ছবির মোশন পোস্টার ভাগ করে নিয়ে ক্যাপশনে লেখা, ‘রক্ত মানেই কি আপন?’ উৎসবের মরশুমেই বড়পর্দায় আসছে এই ভাইবোনের গল্প।(Sibling Drama)
View this post on Instagram
আরও পড়ুনঃ লাদাখ বিক্ষোভ: প্রশাসনকে দায়ী করলেন সোনম
সূত্রের খবর, ‘স্বার্থপর’ ছবিতে কোয়েল মল্লিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন রঞ্জিত মল্লিক। বহু বছর পর আবারও বাবা-মেয়েকে একস্ক্রিনে দেখা যেতে চলেছে। জানা গিয়েছে, রঞ্জিত মল্লিককে এখানে মেয়ে কোয়েলের ‘ফ্রেন্ড, ফিলোজফার’ হিসেবে দেখা যাবে। ছবির প্রযোজনায় নিসপাল সিং রানে। ‘স্বার্থপর’ ছবিতে ফুটিয়ে তোলা হবে, এক দাদা-বোনের সম্পর্ক। কীভাবে তাদের মধ্যেকার রক্তের সম্পর্ক পাল্টেছে, দাদা-বোনের আইনি লড়াইয়ের ঝলকও ফুটিয়ে উঠবে এই ছবিতে।(Sibling Drama)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
ছবির মুক্তির দিনক্ষণ এখনো জানানো হয়নি। তবে চলতি বছরের দীপাবলির মরশুমে এই ছবি মুক্তি পাবে বলেই খবর। সবমিলিয়ে এই ছবিতে বহুদিন পর আবারও বাবা-মেয়েকে একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।(Sibling Drama)