ad
ad

Breaking News

Metro In Dino

Metro In Dino: ছবির প্রসংশা হলেও বক্স অফিসে ধস, মুক্তির ৪ দিনে কত আয় করল ‘মেট্রো ইন দিনো’

মুক্তির চারদিনে বক্স অফিসে ঝড় তুলতে ব্যর্থ ‘মেট্রো ইন দিনো’।

Metro In Dino Box Office Collection Day 4

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: চলতি মাসে ৪ জুন মুক্তি পেয়েছে অনুরাগ বসু পরিচালিত মাল্টিস্টারার ছবি ‘মেট্রো ইন দিনো’। মুক্তির পর থেকেই প্রশংসা করিয়ে চলেছে সকলের। তবে দর্শকমহলে প্রসংশিত হলেও তাঁর ছাপ পড়েনি বক্স অফিসে। মুক্তির চারদিনে বক্স অফিসে ঝড় তুলতে ব্যর্থ ‘মেট্রো ইন দিনো’। চার দিনে মাত্র ১৯ কোটি টাকার ব্যবসা করেছে এই মাল্টিস্টারার ছবি। ‘মেট্রো ইন দিনো’ ছবি তার চতুর্থ দিনে অর্থাৎ সোমবার প্রায় ২.৫০ কোটি টাকা আয় করেছে (Metro In Dino)।

আরও পড়ুন: Loan Scam: নথি জাল করে কোটি টাকার প্রতারণা! গ্রেফতার চাঁপাডাঙ্গার কার্তিক সাউ

রবিবারের তুলনায় এক ধাক্কায় কমেছে আয়। এর আগে ছবিটি শুক্রবার ৩.২৫ কোটি, শনিবার ৬ কোটি এবং রবিবার ৭.২৫ কোটি টাকা আয় করেছিল। ফলে ছবিটির এখন পর্যন্ত মোট বক্স অফিস সংগ্রহ ১৯.২৫ কোটি টাকা। অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’-তে চারটি ভিন্ন জুটির গল্প নিয়ে তৈরি এই ছবিটি সম্পর্কের গভীরতা খুঁজে পাওয়ার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। আজকের যুগের সম্পর্কের নানা পরত, একাকিত্ব এবং কর্মজীবনের জটিলতাগুলিকে সূক্ষ্মভাবে তুলে ধরেছেন পরিচালক (Metro In Dino)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

ছবিতে আদিত্য রায় কাপুর, সারা আলি খান, আলি ফজল, ফাতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠি, অনুপম খের, নিনা গুপ্তা সহ আরও অনেক তারকা অভিনয় করেছেন। উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘লাইফ ইন আ মেট্রো’। সেই ছবির রেশ টেনেই অনুরাগ বানিয়েছেন ‘মেট্রো ইন দিনো’। এখন দেখার শেষমেশ বক্স অফিসে কত কোটির ব্যবসা করে এই মাল্টিস্টারার ছবি (Metro In Dino)।