সংগৃহীত
Bangla Jago Desk: ক্যান্সার থার্ড স্টেজে রয়েছে হেনা খান। চলছে তার কেমোথেরাপি। কেমোথেরাপি চলার ফলে স্বাভাবিকভাবেই চুল উঠে যাচ্ছে। তাই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে নিজের চুল নিজের হাতে কেটে ফেলেছিলেন হিনা খান। সম্প্রতি তার প্রথম কেমোথেরাপি হয়েছে। অভিনেত্রী প্রথম কেমোথেরাপির বিষয়টি নিজেই তার সোশ্যাল মিডিয়া জানিয়েছিলেন। পাশাপাশি তিনি জানিয়েছিলেন যতই শারীরিক অসুস্থতা থাকুক না কেন কাজ ফেলে রাখা যাবে না, কারণ ‘ দ্যা মাস্ট গো অন’।
[ আরও পড়ুন: Yaalini: মাথায় ঝুঁকিতে বাধা গোলাপি বো, ভাই-বোনের আদুরে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শুভশ্রী]
কেমোথেরাপি থেকে তৈরি হওয়া ক্ষত জায়গা করে নিয়েছে অভিনেত্রীর শরীরে । তবে এতকিছুর পরেও কোনভাবেই অভিনেত্রীকে দমিয়ে রাখা যাচ্ছে না। এই অসুস্থতার মাঝেই কাজে যোগ দিলেন হিনা। সম্প্রতি অভিনেত্রী সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হিনার গায়ে কেমোর ক্ষত থাকার চেষ্টা করছে মেকআপ আর্টিস্টরা। এমনকি তার মাথায় রয়েছে পরচুলা। ক্যান্সারের চিকিৎসা চলাকালীন বর্তমানে আবারো ফটোশুটের কাজ শুরু করলেন অভিনেত্রী। কাজের যোগ দিয়ে অভিনেত্রী একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাগ করে লিখেছেন, ‘ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর এটা আমার প্রথম কাজ।খারাপ দিন আসে। সে দিন কাজ থেকে বিরত থাকুন। কিন্তু সুদিনে নিজের জীবনে বেঁচে থাকার কথা ভুলে যাবেন না।
View this post on Instagram
এই দিনগুলো জীবনে খুব গুরুত্বপূর্ণ। পরিবর্তনকে মেনে নিতে জানতে হয়।” হিনা খান আরও লিখেছেন, “আমি এই ভাল দিনগুলির অপেক্ষায় থাকি, কারণ এই দিনগুলিতে আমার যেটা ভাল লাগে আমি সেটাই করি। আমি কাজ করতে ভালবাসি। কাজ করলেই আমার স্বপ্ন পূরণ হয়।” প্রসঙ্গত অভিনেত্রী জানিয়েছে, ক্যান্সারে আক্রান্ত মানে সারাক্ষণ যে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তা নয়। তাই যেই সময় পাচ্ছে তিনি কাজ করছেন । এছাড়াও ক্যান্সারে আক্রান্তদের উদ্দেশ্যে হেনা খান লিখেছেন, “মনে রাখবেন, এটা আপনাদের জীবন। কখনও হার মানবেন না। যেটা ভাল লাগে সেটাই করুন।”