ad
ad

Breaking News

Madhumita Sarcar

Madhumita Sarcar: আবার বিয়ের পিঁড়িতে ‘পাখি’! বহুদিনের বন্ধু দেবমাল্যর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন মধুমিতা

মধুমিতা ও দেবমাল্যর বিয়ে হবে আগামী ২৩ জানুয়ারি। বিয়ের মূল অনুষ্ঠানটি হবে বারুইপুর রাজবাড়িতে।

Madhumita Sarcar Wedding With Devmalya Chakraborty

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ফের টলিউডে বিয়ের বাদ্যি বাজতে চলেছে। ছোট পর্দার জনপ্রিয় ‘পাখি’ অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar) এবার তাঁর বহুদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর (Devmalya Chakraborty) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। বিয়ের দিনক্ষণ ও স্থান ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর। সব ঠিক থাকলে, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ২৩ জানুয়ারি বসবে এই তারকার বিয়ের আসর। সূত্রের খবর অনুযায়ী, মধুমিতা ও দেবমাল্যর বিয়ে হবে আগামী ২৩ জানুয়ারি। বিয়ের মূল অনুষ্ঠানটি হবে বারুইপুর রাজবাড়িতে। এই জুটির প্রথম পছন্দ সাবেকি সাজ, তাই ঐতিহ্যবাহী সাজেই সেজে উঠবেন দু’জনে (Madhumita Sarcar)।

আরও পড়ুনঃ রাহুল-রোহিত জমানার ‘অপরাজেয় দলের’ ঝলক দেখা গেল সিরিজ জেতার ম্যাচে

বিয়ের পর ২৫ জানুয়ারি হবে জমকালো রিসেপশন অনুষ্ঠান। এই রিসেপশনটি আয়োজন করা হচ্ছে শোভাবাজার রাজবাড়িতে। স্বাভাবিকভাবেই বিনোদন জগতের বহু পরিচিত মুখ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। মধুমিতা সরকার প্রথমবার তুমুল জনপ্রিয়তা অর্জন করেন ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে। এরপর তিনি বড় পর্দায় পা রাখেন এবং তাঁর ঝুলিতে রয়েছে ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সফল সিনেমা (Madhumita Sarcar)।

ব্যক্তিগত জীবনে, অল্প বয়সেই মধুমিতা অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৯ সালে সকলের সঙ্গে সম্পর্ক ভেঙে বিচ্ছেদ ঘোষণা করেন মধুমিতা ও সৌরভ। সেই বছরেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে তাঁর আলাপ হয়। প্রথম বিয়ে ভাঙার পর মধুমিতা যখন নিজের কেরিয়ারে মনোনিবেশ করেন এবং ছোট পর্দার বিরতি শেষে ‘ভোলে বাবা পার করে গা’ ধারাবাহিকে ফিরে আসেন, ঠিক তখনই তাঁর জীবনে নতুন প্রেমের আগমন ঘটে। গত ২০২৪ সালের পুজোর মরশুমেই অভিনেত্রী নিজেই দেবমাল্যর সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই জুটির রোমান্টিক মুহূর্তের ছবি প্রায়শই দেখা যায়। চলতি বছর মার্চ মাসে সিকিমের ইয়ামথাং ভ্যালিতে দোল উদযাপনের ছবিও তাঁরা শেয়ার করেছিলেন (Madhumita Sarcar)।