চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: সদ্যই বাবা মা হয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আডবানী। তারকা দম্পতির ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। গত ১৬ জুলাই সিদ্ধার্থ ও কিয়ারা যৌথ ভাবে এই সুখবর ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে। ব্যাস তারপর থেকেই শুভেচ্ছায় ভাসছেন নতুন বাবা মা। হাসপাতালের বাইরে ভিড় লেগেছিল ছবি শিকারিদের। তবে ছবি শিকারিদের থেকে একরত্তিকে বাঁচাতে বড় পদক্ষেপ নিলেন নতুন বাবা মা। ছবি শিকারিরা যাতে কোনও ভাবেই ছবি না তোলেন, সেই ব্যবস্থা করেছেন সিড-কিয়ারা। ছবিশিকারিদের কাছে তারকা দম্পতির অনুরোধ ‘দয়া করে কোনও ছবি নয়’ (Kiara-Sidharth)।
সিড-কিয়ারা অভিনব কায়দায় ছবি না তোলার অনুরোধ করেছেন ছবিশিকারিদের কাছে pic.twitter.com/Bmnh3h4bAT
— Bangla Jago Tv (@BanglaJagotv) July 18, 2025
আরও পড়ুন: TRF Sanction: বন্ধু আমেরিকাকে ধন্যবাদ ভারতের, টিআরএফকে জঙ্গি সংগঠন ঘোষণার প্রশংসা জয়শঙ্করের
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এভাবেই ছবি না তোলার অনুরোধ করলেন তারকা দম্পতি। সিড-কিয়ারা অভিনব কায়দায় ছবি না তোলার অনুরোধ করেছেন ছবিশিকারিদের কাছে। ছবিশিকারিদের কাছে সিড-কিয়ারা পাঠিয়ে দিয়েছেন হালকা গোলাপি রঙের বাক্সে ভরা মিষ্টি। বাক্সের উপর রয়েছে নতুন বাবা-মায়ের বার্তা। সেখানে লেখা, “আমাদের শিশুকন্যা এসে গিয়েছে। এই সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য কিছু মিষ্টি হয়ে যাক। দয়া করে কোনও ছবি নয়। শুধু আশীর্বাদ করুন।” মঙ্গলবার রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। সূত্রের খবর, মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে নরম্যাল ডেলিভারি হয়েছে কিয়ারার। উল্লেখ্য, ২০২৩ সালে চারহাত এক হয় সিদ্ধার্থ ও কিয়ারার। বিয়ের দু’বছরের মাথাতেই সুখবর শোনান তারকা দম্পতি। তারপর থেকেই সন্তানের ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় ছিলেন দুজনে। অবশেষে দুই থেকে তিন হলেন সিদ্ধার্থ-কিয়ারা। এখন একরত্তিকে নিয়েই তাদের গোটা দুনিয়া (Kiara-Sidharth)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/