ad
ad

Breaking News

Khadaan

শো পাচ্ছে না ‘খাদান’, কোন ছবিকে দায়ী করলেন দেব?

বড়দিনের আগে বড় পর্দায় আসছে 'খাদান'। ডিসেম্বরের ২০ তারিখ প্রেক্ষাগৃহে দেখা যাবে দেব-ইধিকা জুটি।

'Khadaan' not getting shows, which film did Dev blame?

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বড়দিনের আগে বড় পর্দায় আসছে ‘খাদান’। ডিসেম্বরের ২০ তারিখ প্রেক্ষাগৃহে দেখা যাবে দেব-ইধিকা জুটি। তবে এই মুহূর্তে ‘পুষ্পা ২’ দাপিয়ে বেড়াচ্ছে প্রেক্ষাগৃহগুলিতে। যার জেরে বড়োদিনেও তিনটি নতুন বাংলা ছবি হলে জায়গা পাচ্ছে না। তারমধ্যে ‘খাদান’-ও রয়েছে। এবার সে প্রসঙ্গে মুখ খুললেন দেব। নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা। অন্য ভাষার ছবির জন্য শো পাচ্ছে না বাংলা ছবি, বললেন দেব। নাম না করেই ‘পুষ্পা ২’-কে দায়ী করলেন সুপারস্টার।

বুধবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন দেব। যেখানে লেখা, ”এখনও ‘খাদান’-এর অগ্রিম বুকিং শুরু হয়নি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছি। কিন্তু বাংলায় অন্যান্য ভাষার ছবির রমরমার কারণে ‘খাদান’ এখনও শো পাচ্ছে না।” দর্শকদের কাছে ধৈর্য রাখার জন্য অনুরোধও করেন অভিনেতা।

 ছবিতে প্রথমবার দেবের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা। পাশাপাশি মুখ্য চরিত্রে রয়েছেন যীশু সেনগুপ্ত। দীর্ঘদিন পরে চেনা ছন্দে ফিরছেন দেব। আবার সেই নাচ-গান, অ্যাকশনে জমজমাট হয়ে উঠতে চলছে সিনেমাহলগুলি। অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

পশ্চিমবঙ্গে ‘পুষ্পা ২’-এর দাপটে শুধুই ‘খাদান নয়, ‘সন্তান’,’চালচিত্র’ ছবির হালও একই বলে মনে করছেন অনুরাগীরা। আদতে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে টলিপাড়ায়। দক্ষিণী ছবির জন্য হল পাচ্ছে না বাংলা ছবি। কার্যত এদিন ক্ষোভ উগরে দেন দেব।