ad
ad

Breaking News

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফের ‘মেরি ক্রিসমাস’ ছবির মুক্তি পিছিয়ে গেল, শাহরুখের ‘ডাঙ্কি’র ভয়ে?

Bengla Jago Desk: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের আসন্ন ছবি ‘মেরি ক্রিসমাস’-এর মুক্তি আরও একবার পিছিয়ে গেল। এবার ছবিটি ২০২৪ সালের ১২ জানুয়ারি মুক্তি পাবে বলে জানা গেছে।এর আগে ছবিটি ২০২২ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় রণবীর সিংয়ের ‘সার্কাস’ সিনেমার সঙ্গে দ্বৈরথ এড়ানোর জন্য ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। এরপর চলতি […]

Bengla Jago Desk: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের আসন্ন ছবি ‘মেরি ক্রিসমাস’-এর মুক্তি আরও একবার পিছিয়ে গেল। এবার ছবিটি ২০২৪ সালের ১২ জানুয়ারি মুক্তি পাবে বলে জানা গেছে।এর আগে ছবিটি ২০২২ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় রণবীর সিংয়ের ‘সার্কাস’ সিনেমার সঙ্গে দ্বৈরথ এড়ানোর জন্য ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। এরপর চলতি বছরের ১৫ই ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল তবে সেই তারিখও পিছিয়ে দিয়েছে ছবি নির্মাতারা।

আপাতত জানা গেছে, শাহরুখ খানের ‘ডাঙ্কি’ ছবির কারণেই ‘মেরি ক্রিসমাস’ ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। ডিসেম্বরের শুরুতেই বক্স অফিসে সম্মুখ সমরে ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল ও প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর। কারণ পয়লা ডিসেম্বরই মুক্তি পাচ্ছে ‘অ্যানিম্যাল’ ও ‘স্যাম বাহাদুর’। এর পর আবার রয়েছে সুহানা খান, খুশি কাপুর, অগস্ত্য নন্দাদের ‘দ্য আর্চিজ’। সবশেষে ‘ডাঙ্কি’র পালা।

প্রতিবার বক্স অফিসে শাহরুখ যেভাবে ঝড় তুলছেন তার এক সপ্তাহ আগে হয়তো সিনেমা রিলিজ করতে চাইছেন না ‘মেরি ক্রিসমাস’ টিম। সেই কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে ছবির মুক্তি।‘মেরি ক্রিসমাস’ ছবিতে ক্যাটরিনা কাইফের বিপরীতে দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবণ।

Free Access