ad
ad

Breaking News

Katrina-Vicky

প্রথম সন্তান আসছে ভিক্যাট-এর কোলে! জল্পনায় সিলমোহর দিয়ে কী বলছে ঘনিষ্ঠমহল?

শ কিছুদিন ধরে জল্পনা ছিল, মা হতে চলেছেন অভিনেত্রী। এবার ঘনিষ্ঠ সূত্র সিলমোহর দিল এই গুঞ্জনে।

Katrina-Vicky Expecting First Child

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: দম্পতি থেকে মা-বাবা! ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। বেশ কিছুদিন ধরে জল্পনা ছিল, মা হতে চলেছেন অভিনেত্রী। এবার ঘনিষ্ঠ সূত্র সিলমোহর দিল এই গুঞ্জনে (Katrina-Vicky)।

[আরও পড়ুন: Singhi Park Durga Puja: সিঙ্গী পার্কের এবারের থিম ‘নবচেতনায় অকাল বোধন’, রাম-রাবণের লড়াই এবার মণ্ডপে]

সম্প্রতি ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানান, আগামী অক্টোবর বা নভেম্বর মাসে প্রথম সন্তান আসতে পারে ‘ভিক্যাট’-এর ঘরে। যদিও এই প্রসঙ্গে বরাবরই মুখে কুলুপ এঁটেছিলেন দম্পতি।

বর্তমানে অভিনেত্রীকে প্রকাশ্যে কমই দেখা যায়। ফলে, ক্যাটের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা আরও বাড়ে। সূত্রের আরও দাবি, সন্তান জন্মের পর মাতৃত্বকালীন ছুটি নেবেন ক্যাটরিনা। সন্তানের লালন পালনে সময় দেবেন তিনি (Katrina-Vicky)।

FB POST: https://www.facebook.com/share/r/1CLezbpWkE/

সম্প্রতি, ‘ব্যাড নিউজ’ ছবির প্রচারে ভিকিকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তখন অভিনেতা বলেন, “ সুখবর প্রসঙ্গে বলি, আমরা আপনাদের সঙ্গে ওই আনন্দ ভাগ করে নিতে পারলে খুবই খুশি হব। আপাতত, এমন কোনও ঘটনা ঘটেনি। আপাতত ‘ব্যাড নিউজ’ উপভোগ করুন, সুখবর এলে নিশ্চয়ই ভাগ করে নেব। ” ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি। অনুরাগীরা দম্পতির মুখ থেকে সুখবর পাওয়ার অপেক্ষায় রয়েছে (Katrina-Vicky)।