ad
ad

Breaking News

Karishma Tanna

দুই থেকে তিন হচ্ছেন করিশ্মা-বরুণ! ‘মম-ড্যাড’ টুপি পরে কিউট ফটোশ্যুটে মাতলেন হবু বাবা-মা

করিশ্মার এই খুশির খবরে বিটাউনের সতীর্থদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন দম্পতি।

karishma-pregnancy-karishma-tanna-baby-news

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: বলিপাড়ায় এখন খুশির জোয়ার। সোনম কাপুরের দ্বিতীয়বার মা হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তান্না। বিয়ের চার বছর পর মা হতে চলেছেন তিনি ও তাঁর ব্যবসায়ী স্বামী বরুণ বঙ্গেরা। সপ্তাহের প্রথম দিনেই একগুচ্ছ ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি। ছবিতে দেখা গিয়েছে, হবু বাবা-মা বরুণ ও করিশ্মা ছোট ছোট জুতো এবং ‘মম-ড্যাড’ লেখা টুপি হাতে নিয়ে দারুণ সব পোজ দিয়েছেন। তাঁদের শেয়ার করা যৌথ পোস্ট অনুযায়ী, আগামী আগস্ট মাসেই আসতে চলেছে পরিবারের নতুন সদস্য। খুশির এই মুহূর্তকে ‘মিরাকল’ এবং ‘জীবনের সেরা উপহার’ হিসেবে বর্ণনা করেছেন তাঁরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Karishmma Tanna B (@karishmaktanna)

করিশ্মার এই খুশির খবরে বিটাউনের সতীর্থদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন দম্পতি। অভিনেত্রী খুশি কাপুর থেকে শুরু করে দিয়া মির্জা, জ্যাসমিন ভাসিন, তাহিরা কাশ্যপ এবং সোনাল চৌহানের মতো তারকারা হবু মাকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সালে ‘মম’ ছবির সিক্যুয়েলে খুশি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন করিশ্মা। গুজরাটের মেয়ে করিশ্মা হিন্দি টেলিভিশনের হাত ধরে অভিনয় জগতে পা রাখলেও ধীরে ধীরে সিনেমা ও ওটিটি সিরিজে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। বিশেষ করে হনসল মেহতার ‘স্কুপ’ সিরিজে জাগ্রুতি পাঠকের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

ব্যক্তিগত জীবনে অনেক চড়াই-উতরাই পেরিয়ে ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি বরুণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন করিশ্মা। এর আগে রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ থাকার সময় মডেল উপেন প্যাটেলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে অনেক চর্চা হয়েছিল, তবে ২০১৬ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। দীর্ঘ প্রতীক্ষার পর এবার বরুণের সঙ্গে জীবনের এক নতুন এবং সুন্দর অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী। আগস্ট মাসে তাঁদের কোল আলো করে নতুন অতিথি আসার অপেক্ষায় এখন দিন গুনছেন এই দম্পতি ও তাঁদের অনুরাগীরা।