চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: করণ জোহর, চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক হিসেবে বলিউড ফ্লিম ইন্ডাস্ট্রিতে তাঁর অবদান অনস্বীকার্য। একের একের পর সুপারহিট ছবি করণের ঝুলিতে। বলিউডের অন্যতম প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশন’ করণের। তাঁর প্রযোজনা সংস্থার হাত ধরেই প্রতি বছর বলিউডে উঠে আছে নতুন মুখ। ইতিমধ্যেই করণের হাত ধরেই বহু অভিনেতা অভিনেত্রীরা আজ প্রতিষ্ঠিত বলিউডে। এক কথায় করণ জোহর হলেন বলিউডের অন্যতম সেলিব্রেটি প্রযোজক। তাঁর ফ্যাশন সেন্স থেকে চেহারা সবই থাকে সকলের নজরে। করণ বরাবরই এক্সপেরিমেন্টাল (Karan Johar)।
আরও পড়ুন: Canada: কানাডায় মাঝ আকাশে বিমান সংঘর্ষে মৃত্যু দুই ভারতীয় পড়ুয়ার
নিজের চেহারা নিয়ে মাঝে মধ্যেই এক্সপেরিমেন্ট করে থাকেন। কখনও মোটা আবার কখনো মেদ ঝরিয়ে ফিট। তবে এবার ওজন ঝরিয়ে একেবারে ছিপছিপে হয়ে গিয়েছেন প্রযোজক। করণের শীর্ণকায় সামনে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চলতি সপ্তাহে প্রকাশ্যে আসে করণ জোহরের শীর্ণকায় চেহারার ছবি। সেই ছবিতে দেখা যায় যে পরিচালক দারুণ রোগা হয়েছেন। হালকা ধূসর, ঢিলেঢালা পোশাকে দাঁড়িয়ে রয়েছেন করণ। আর করণ জোহরের এই ছবি সামনে আসতেই উদ্বিঘ্ন তাঁর অনুরাগীরা (Karan Johar)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
কেউ কেউ মন্তব্য করেছেন যে ‘ওঁকে অসুস্থ বলে মনে হচ্ছে’। এক ব্যক্তি লেখেন, ‘ওঁকে সিম্পসনের মিঃ বার্নসের মতো দেখাচ্ছে,’ একজন লিখেছেন, ‘তিনি ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কঠোর ডায়েট, খেলাধুলা / ওয়ার্কআউটের মধ্যে রয়েছেন … তবে ওঁকে দেখতে ভয়ানক লাগছে, কিন্তু আমি সত্যিই মনে করি না যে তিনি কোনও বড় অসুস্থতায় ভুগছেন।’ তবে সত্যিই অসুস্থ করণ? নাকি শুধু ওজন কমানোর কারণেই রোগা হয়েছেন করণ (Karan Johar)।