চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: চলতি বছরের বহু প্রতীক্ষিত ছবি কান্তারা চ্যাপ্টার ১। ২রা অক্টোবর মুক্তি পেয়েছে কান্তরা-র প্রিক্যুয়েল। আর মুক্তির পর থেকেই ব্যাপক সারা মিলেছে সকলের। এক কথায় বক্স অফিসে ঝড় তুলছে কান্তারা চ্যাপ্টার ১। জানা গিয়েছে, কান্তরা চ্যাপ্টার ১ তার প্রথম দিনে ভারতে ৬০ কোটি আয় করেছে। স্বাভাবিকভাবেই যা অন্যান্য ছবির প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে। স্যাকনিল্কের প্রতিবেদনে বলা হয়েছে যে, কান্তরা চ্যাপ্টার ১ মুক্তির প্রথম দিনে ৬০ কোটি টাকা সংগ্রহ করেছে। সময় যত যাবে এই ছবি আয় যে দ্বিগুণ হবে সেটা বলাই যায়।(Kantara Success)
কান্তারা চ্যাপ্টার ১ এর বাজেট ১২৫ কোটি। ইতিমধ্যেই ৬০ কোটি আয় করে ফেলেছে ছবি। স্বাভাবিকভাবেই কিছু দিনের মধ্যেই যে ছবির আয় বাজেট পেরিয়ে যাবে সেটা বলাই যায়। উল্লেখ্য, ২০২২ সালে মুক্তি পাওয়া ‘কান্তারা’ ব্লকবাস্টার হিট ছিল। মাত্র ১৬ কোটি বাজেটে তৈরি সিনেমাটির বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছাড়িয়ে যায়। ইতিমধ্যেই ছবির প্রসংশায় পঞ্চমুখ তারকা থাকে সিনেপ্রেমীরা।(Kantara Success)
জুনিয়র এনটিআর ছবিটি সম্পর্কে টুইট করেছেন এবং লিখেছেন, ‘#KantaraChapter1-এর দলকে অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন। @shetty_rishab স্যার একজন অসাধারণ অভিনেতা এবং একজন উজ্জ্বল পরিচালক উভয় হিসেবেই অসাধারণ দক্ষতা অর্জন করে অকল্পনীয় কাজটি করেছেন। ঋষভ স্যারের দৃষ্টিভঙ্গিকে নির্ভীকভাবে সমর্থন করার জন্য @hombalefilms-সহ পুরো কাস্ট এবং ক্রুকে আমার শুভেচ্ছা।’ সবমিলিয়ে বলা যায় মুক্তির পরই বাজিমাত কান্তারা চ্যাপ্টার ১-এর। এখন দেখার শেষমেশ কত কোটির ব্যবসা করে এই ছবি।(Kantara Success)