ad
ad

Breaking News

বক্স অফিসে কামাল রাজকুমার-ওয়ামিকার, ‘ভুল চুক মাফ’, পেরোলো ৫০ কোটির গণ্ডি

রাজকুমার রাও অভিনীত ছবি ভুল চুক মাফ ছবিটি মুক্তির দিন বক্স অফিসে ৭ কোটি টাকা আয় করেছে

Kamal Rajkumar-Wamikar's 'Bhool Chuk Maaf' crosses Rs 50 crore mark at the box office

চিত্র : নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: সদই মুক্তি পেয়েছে রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি অভিনীত ছবি ‘ভুল চুক মাফ’। মুক্তি পাওয়ার পর থেকেই ধীরে ধীরে বাড়ছে ছবির আয়। ইতিমধ্যেই ছবির আয় পেরিয়ে গিয়েছে ৫০ কোটি। দ্বিতীয় শনিবারও মোটের উপর দাপট বজায় রাখল ‘ভুল চুক মাফ’। শুক্রবারের তুলনায় এদিন বেশ অনেকটাই আয় বাড়ে এই ছবির। নবম দিনে বক্স অফিসে ভুল চুক মাফ ছবিটি ৫ কোটি ১৫ লাখ টাকার ব্যবসা করেছে বলেই জানা গিয়েছে। ফলে শনিবারের পর এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ৫০ লাখ টাকায়। স্বাভাবিকভাবেই রাজকুমার-ওয়ামিকার কেমিস্ট্রি সঙ্গে কমেডি সবটাই মন কেড়েছে দর্শকদের।

রাজকুমার রাও অভিনীত ছবি ভুল চুক মাফ ছবিটি মুক্তির দিন বক্স অফিসে ৭ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় দিন সেই আয়ের পরিমাণ বেড়ে ৯ কোটি ৫০ লাখ টাকা হয়। রবিবার আসতেই আয়ের পরিমাণ আরও বেশ কিছুটা বেড়ে দাঁড়ায় ১১ কোটি ৫০ লাখ টাকায়। মুক্তির পর প্রথম সোমবার রাজকুমার রাওয়ের এই ছবিটি ৪ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে। মঙ্গলবার সেটা বেড়ে হয় ৪ কোটি ৭৫ লাখ টাকা। তবে বুধবার অনেকটাই কমে আয়ের পরিমাণ। ষষ্ঠ দিনে ভুল চুক মাফ ছবিটি বক্স অফিসে ৩ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে। 

প্রথম বৃহস্পতিবার অর্থাৎ সপ্তম দিনে বক্স অফিসে ৩ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। ভুল চুক মাফ দ্বিতীয় শুক্রবার ৩ কোটি ২৪ লাখ টাকার ব্যবসা করেছে। আর নবম দিনে ছবির আয় পৌঁছে গিয়েছে ৫০ কোটির গণ্ডির। ইতিমধ্যেই জয়পুর, চেন্নাই, বেঙ্গালুরুর মতো শহরগুলিতে রমরমিয়ে চলছে ভুল চুক মাফ। এখন দেখার বক্স অফিসে কত কোটির ব্যবসা করতে পারে রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি অভিনীত ছবি ‘ভুল চুক মাফ’।