ad
ad

Breaking News

Kajol Devgan

কাজলকে দ্বিতীয় জয়া বচ্চন বলে কটাক্ষ অনুরাগীদের, কেনো এমন মন্তব্য?

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এতেই চটেছেন অনুরাগীরা।

Kajol is called the second Jaya Bachchan by sarcasm fans

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : বলিউড অভিনেত্রী কাজলের বিরুদ্ধে উঠলো গুরুতর অভিযোগ। নিজের নিরাপত্তারক্ষীকে নাকি ধাক্কা দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এতেই চটেছেন অনুরাগীরা। কাজলের এহেন আচরণ মেনে নিতে পারেননি তাঁরা। নিশ্চই ভাবছেন ঠিক কি ঘটেছিল?

[ আরও পড়ুন : সোনা চুরি রুখতে পুলিশের কড়া পদক্ষেপ, চলছে এলার্ম ডিভাইসের ডেমো পরীক্ষার কাজ ]

জানা যায়, শুক্রবার নিজের ছেলে যুগকে নিয়ে মুম্বাইয়ের একটি চিকিৎসাকেন্দ্র গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকে বেরোতেই ঘটে বিপত্তি। যুগের বাম পায়ে চোট থাকার কারণে হাঁটাচলা করতে অসুবিধে হচ্ছিল তাই সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন কাজলের নিরাপত্তারক্ষী।

আর এই সম্পূর্ণ ঘটনা হয়ে যায় ক্যামেরাবন্দি। সামাজিক মাধ্যমে ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। তারপর ভেসে আসে কটাক্ষের তির।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিরাপত্তারক্ষীকে পেছন থেকে ধাক্কা দিলে অভিনেত্রী। এরপরেই ক্ষেপে যান নেটিজেনরা। যুগের সুস্থতা কামনার পাশপাশি কটাক্ষ করেন কাজলকে। কেউ কেউ জয়া বচ্চনের সঙ্গেও তুলনা করেন। কারণ, জয়া বচ্চন হামেশাই এমন ব্যবহার করে থাকেন। মেজাজ হারিয়ে ফেলেন তিনি অধিকাংশ সময়।

[ আরও পড়ুন : সোনা চুরি রুখতে পুলিশের কড়া পদক্ষেপ, চলছে এলার্ম ডিভাইসের ডেমো পরীক্ষার কাজ ]

কাজলের মতো হাসিখুশি, মার্জিত একজনের থেকে আচমকা এহেন আচরণে হতবাক অনুরাগীরা। ভিডিওর কমেন্ট বক্সে, কেউ লিখেছেন,”তিনি দ্বিতীয় জয়া বচ্চন”। কারও বক্তব্য, “যে সাহায্যের হাত বাড়িয়েছেন তাঁকে ওই ভাবে ধাক্কা দেওয়াটা রূঢ় আচরণ”। একজন লিখেছেন, “কাজল=জয়া বচ্চন”।