ad
ad

Breaking News

মিঠুন

নন্দনে মিঠুনের ‘কাবুলিওয়ালা’,শুক্রবার থেকে শুরু হল ছবির প্রদর্শন

Bengla Jago Desk: উত্কন্ঠা ছিল সকলের মধ্যে যে নন্দনে স্থান পাবে কিনা সুমন ঘোযের কাবুলিওয়ালা। তার কারণ অবশ্যই ছবির নায়ক মিঠুন চক্রবর্তী। এর আগেও দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তী অভিনীত দেবের প্রজাপতি নন্দনে মুক্তি পায়নি। তবে ছবি বেশ সাফল্য পেয়েছিল। এই নিয়ে কম জলঘোলাও হয় নি সেসময় টলিপাড়ায়। কারণ অনেকের মতে মিঠুন শাসক দলের বিরোধী রাজনীতি […]

Bengla Jago Desk: উত্কন্ঠা ছিল সকলের মধ্যে যে নন্দনে স্থান পাবে কিনা সুমন ঘোযের কাবুলিওয়ালা। তার কারণ অবশ্যই ছবির নায়ক মিঠুন চক্রবর্তী। এর আগেও দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তী অভিনীত দেবের প্রজাপতি নন্দনে মুক্তি পায়নি। তবে ছবি বেশ সাফল্য পেয়েছিল। এই নিয়ে কম জলঘোলাও হয় নি সেসময় টলিপাড়ায়। কারণ অনেকের মতে মিঠুন শাসক দলের বিরোধী রাজনীতি করায় তাঁর ছবি সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে মুক্তি পায় নি। ব্যাপারটা যে আদৌ তা নয় এবার তা প্রমাণিত হল। নন্দনে প্রদর্শিত হচ্ছে কাবুলিওয়ালা। মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা শুক্রবার শহরের বিভিন্ন মাল্টিপ্লেক্সের সঙ্গে নন্দনে মুক্তি পেল। শুক্রবার থেকে নন্দনে সন্ধ্যে ৬.৪৫-এ প্রদর্শন শুরু হল কাবুলিওয়ালার। নন্দন ছাড়াও আরও বেশ কিছু সরকারি হলে ছবিটি দেখানো হচ্ছে।

নন্দন ছাড়া আর কোন কোন সরকারি হলে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে দেখে নেওয়া যাক।

নন্দন

প্রতিদিন সন্ধ্যে ৬.৪৫

চলচ্চিত্র শতবর্ষ হল

প্রতিদিন দুপুর ৩.৪৫

স্টার থিয়েটার

প্রতিদিন বিকেল ৪.০০

নজরুল তীর্থ

প্রতিদিন দুপুর ২টো এবং সন্ধ্যে ৭.১০

নোবেল চোর-এর পর দীর্ঘ বিরতির পর মিঠুনকে নিয়ে ছবি করলেন পরিচালক সুমন ঘোষ। এবার তাঁর ছবির বিষয়বস্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প কাবুলিওয়ালা। বাঙালির কাছে কাবুলিওয়ালা ও তাঁর খোঁকি মিনির অসমবয়সি বন্ধুত্বের গল্প এক প্রকার ছেলেবেলার নানা অনুভূতি উসকে দেয়। এবার সেই সম্পর্ককে হাতিয়ার করেই বড়দিনে বাঙালি দর্শককে বড় উপহার দিলেন পরিচালক সুমন ঘোষ। আর তাতে বাড়তি পাওনা সরকারি হল নন্দন।এছাড়া চলচ্চিত্র শতবর্ষ হলেও প্রদর্শিত হচ্ছে মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা।