ad
ad

Breaking News

Jeet

বিতর্কের কেন্দ্রবিন্দুতে জিৎ! দেবের সঙ্গে করা হল তুলনা

বিতর্ক আর জিৎ, একেবারে ব্যস্ত সম্পর্ক।

Jeet at the center of controversy! Comparison with Dev

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বিতর্ক আর জিৎ, একেবারে ব্যস্ত সম্পর্ক। সর্বদা বিতর্ক থেকে শতহস্ত দূরে থাকেন টলিউড সুপারস্টার জিৎ। নিজের অভিনয় জগৎ নিয়ে ব্যস্ত থাকেন। যেখানে প্রায় বেশিরভাগ তারকা বর্তমানে রাজনীতির পাতায় নাম লিখিয়েছেন সেখানে রাজনীতির সঙ্গে এই অভিনেতার কোনো সম্পর্ক নেই। কাজ ছাড়া পরিবার নিয়েই ব্যস্ত থাকেন অভিনেতা। কিন্তু সম্প্রতি পান মশলার বিজ্ঞাপনে দেখা যায় জিতের মুখ। তাতেই চটেছে দর্শকমহল। এমনকি কেউ কেউ অপর তারকা দেবের সঙ্গে তুলনা করেছেন।

অজয় দেবগন, শাহরুখ খানের সঙ্গে পান মশলার বিজ্ঞাপন দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অক্ষয় কুমার। যিনি সর্বদা নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতামূলক ছবি এবং বিজ্ঞাপন করে থাকেন তাঁকে এহেন বিজ্ঞাপনে দেখে অসন্তুষ্ট হয়েছিলেন অনুরাগীরা। অক্ষয়ের  পরে জিৎকে পান মশলার বিজ্ঞাপনে দেখে ক্ষুব্ধ অনুরাগীরা। বিজ্ঞাপনের ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঝড়ের বেগে। তারপরেই কটাক্ষ করেন দেব ভক্তরা। তুলনা করেন দুই তারকার মধ্যে।  একজন সেই ছবি শেয়ার করে লেখেন, “আমি গর্বিত আমার পছন্দের সুপারস্টার দেব কোনও দিন গুটখার বিজ্ঞাপনে অংশগ্রহণ করেননি।”

শুরু থেকেই জিৎ আর দেবের মধ্যে বন্ধুসুলভ সম্পর্ক থাকলেও তাদের ভক্তরা আলাদা আলাদা গ্রুপ বানিয়েছে বহু আগেই। সামাজিক মাধ্যমে রয়েছে ফ্যানপেজ। সেই পেজগুলিতে তারকাদের ছবি নিয়ে চর্চা করার পাশাপাশি নানারকম বির্তরকৃত আলোচনা হয়ে থাকে। দেবের ফ্যানেরা জিৎকে কটাক্ষ করেন, কখনও আবার জিতের অনুরাগীরা দেবকে কটাক্ষ করেন।

অনেকে আইকন মনে করে জিৎকে। সেই জিৎ কিনা পান গুটখার বিজ্ঞাপন দিচ্ছেন। মানতে পারছেন না অনুরাগীরা। অভিনেতা পরামর্শ দিয়ে কেউ বলেছেন, ”আপনি সুপারস্টার হয়ে যদি পানমশলা বা গুটখার বিজ্ঞাপন করেন, তাহলে আপনার অনুরাগীরাও তো আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে সেই পথে হাঁটবে। আপনি দয়া করে আর এসব বিজ্ঞাপন করবেন না।”